ইযা-ওয়াকা‘আতিল ওয়া-কি‘আহ।
যখন বিরাট ঘটনাটি ঘটবে, --
লাইছা লিওয়াক‘আতিহা-ক-যিবাহ।
এর সংঘটনকে মিথ্যা বলার কেউ থাকবে না।
খা-ফিদাতুর রফি‘আহ।
এটি লাঞ্ছিত করবে, এটি করবে সমুন্নত।
ইযা-রুজ্জাতিল আরদুরজ্জা-।
যখন পৃথিবী আলোড়িত হবে আলোড়নে,
ওয়া বুছছাতিল জিবা-লুবাছছা-।
আর পাহাড়গুলো ভেঙ্গে পড়বে চূর্ণ-বিচূর্ণ হয়ে --
ফাক-নাত হাবাআম মুমবাছছা-।
ফলে তা হয়ে যাবে বিক্ষিপ্ত ধূলিকণা,
ওয়া কুনতুম আঝওয়া-জান ছালা-ছাহ।
আর তোমরা হয়ে পড়বে তিনটি শ্রেণীতে --
ফাআসহা-বুল মাইমানাতি মাআসহা-বুল মাইমানাহ।
যথা ডান দিকের দল, -- কেমনতর এই ডানদিকের দল!
ওয়া আসহা-বুল মাশআমাতি মাআসহা-বুল মাশআমাহ ।
আর বাঁদিকের দল, -- কেমনতর এই বাঁদিকের দল!
ওয়াছছা-বিকূনাছছা-বিকূন।
আর অগ্রগামীগণ তো অগ্রগামী,
উলাইকাল মুকাররবূন।
এরাই হবে নৈকট্যপ্রাপ্ত,
ফী জান্না-তিন না‘ঈম।
আনন্দময় উদ্যানে।
ছু ল্লাতুম মিনাল আওওয়ালীন।
প্রথমকালীনদের থেকে অধিক সংখ্যায়,
ওয়া কালীলুম মিনাল আ-খিরীন।
আর পরবর্তীকালীনদের থেকে অল্প সংখ্যায়।
‘আলা-ছুরুরিমমাওদূ নাহ।
কারুকার্যময় সিংহাসনে,
মুত্তাকিঈনা ‘আলাইহা-মুতাক-বিলীন।
তাতে তারা হেলান দিয়ে আসন গ্রহণ করবে পরস্পর মুখোমুখি হয়ে।
ইয়াতূ ফূ‘আলাইহিম বিলদা-নুমমুখাল্লাদূন।
তাদের চারিদিকে ঘুরে বেড়াবে চিরনবীন তরুণেরা --
বিআকওয়া-বিওঁ ওয়া আবা-রীকা ওয়াকা’ছিম মিম্মা‘ঈন।
পানপাত্র ও সোরাই নিয়ে ও নির্মল পানীয়ের পেয়ালা।
লা-ইউসাদ্দা‘ঊনা ‘আনহা-ওয়ালা ইউনঝিফূন।
তাদের মাথা ধরবে না তাতে, আর তাদের নেশাও ধরবে না।
ওয়া ফা-কিহাতিম মিম্মা-ইয়াতাখাইয়ারূন।
আর ফল-মূল যা তারা পছন্দ করে;
ওয়া লাহমি তাইরিম মিম্মা-ইয়াশতাহূন।
আর পাখির মাংস যা তারা কামনা করে,
ওয়া হূরুন ‘ঈন।
আর আয়তলোচন হূরগণ --
কাআমছা-লিল লু’লুয়িল মাকনূন।
আবৃত মুক্তার উদাহরণের ন্যায়; --
জাঝাআম বিমা-ক-নূইয়া‘মালূন।
যা তারা করতো তার পুরস্কার।
লা-ইয়াছমা‘ঊনা ফীহা-লাগওয়াওঁ ওয়ালা-তা’ছীমা-।
তারা সেখানে শুনবে না কোনো খেলোকথা, না কোনো পাপবাক্য, --
ইল্লা-কীলান ছালা-মান ছালা-মা-।
শুধু এই কথা ছাড়া -- "সালাম! সালাম!"
ওয়া আসহা-বুল ইয়ামীনি মাআসহা-বুল ইয়ামীন।
আর ডানদিকের দল, -- কেমনতর এই ডানদিকের দল!
ফী ছিদরিম মাখদূদ।
কাঁটা বিহীন সিদরাহ-গাছের নীচে,
ওয়া তালহিমমানদূ দ।
আর সারি সারি সাজানো কলাগাছ,
ওয়া জিলিলমমামদুদ।
আর সুদূরবিস্তৃত ছায়া,
ওয়া মাইমমাছকূব।
আর উছলে ওঠা পানি,
ওয়া ফা-কিহাতিন কাছীরহ।
আর প্রচুর পরিমাণে ফলমূল,
লা-মাকতূ‘আতিওঁ ওয়ালা-মামনূ‘আহ।
ব্যাহত হবার নয় এবং নিষিদ্ধ হবারও নয়।
ওয়া ফুরুশিমমারফূ‘আহ।
আর উঁচুদরের গালিচা।
ইন্নাআনশা’না-হুন্না ইনশাআ।
নিঃসন্দেহ আমরা ওদের সৃষ্টি করেছি বিশেষ সৃষ্টিতে;
ফাজা‘আলনা-হুন্না আবক-র।
আর তাদের বানিয়েছি চিরকুমারী,
‘উরুবান আতর-বা-।
সোহাগিনী, সমবয়স্কা, --
লিআসহা-বিল ইয়ামীন।
দক্ষিণপন্থী লোকদের জন্য।
ওয়া ছুল্লাতুম মিনাল আ-খিরীন।
আর পরবর্তীকালীনদের মধ্যে থেকেও অধিক সংখ্যায়।
ওয়া আসহা-বুশশিমা-লি মাআসহা-বুশ শিমা-ল।
কিন্তু বামপন্থীদল -- কেমনতর এই বামপন্থী দল।
ফী ছামূমিওঁ ওয়া হামীম।
উত্তপ্ত বাতাসে ও ফুটন্ত পানিতে,
ওয়া জিলিলম মিইঁ ইয়াহমূম।
আর কালো ধোঁয়ার ছায়ায়,
লা-বা-রিদিওঁ ওয়ালা-কারীম।
শীতল নয় এবং সম্মানজনকও নয়।
ইন্নাহুম ক-নূকাবলা যা-লিকা মুতরফীন।
অথচ তারা তো এর আগে ছিল ভোগবিলাসে মগ্ন,
ওয়াক-নূইউসিররূনা ‘আলাল হিনছিল ‘আজীম।
আর তারা ঘোরতর পাপাচারে জেদ ধরে থাকত,
ওয়া ক-নূইয়াকূলূনা আইযা-মিতনা-ওয়া কুন্না-তুর-বাওঁ ওয়া ‘ইজা-মান আইন্নালামাব‘ঊছূন।
আর তারা বলত -- "কী! আমরা যখন মরে যাব ও মাটি ও হাড্ডি হয়ে যাব তখন কি আমরা আদৌ পুনরুত্থিত হব, --
আওয়া আ-বাউনাল আওওয়ালূন।
এবং আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরাও?
কুল ইন্নাল আওওয়ালীনা ওয়াল আ-খিরীন।
তুমি বলো -- "নিঃসন্দেহ পূর্ববর্তীরা এবং পরবর্তীরা --
লামাজমূ‘ঊনা ইলা-মীক-তি ইয়াওমিম মা‘লূম।
"অবশ্যই সবাইকে একত্রিত করা হবে এক সুবিদিত দিনের নির্ধারিত স্থানে-ক্ষণে,
ছু ম্মা ইন্নাকুম আইইয়ুহাদ্দাললূনাল মুকাযযি বূন।
"তখন নিঃসন্দেহ তোমরাই, হে পথভ্রষ্ট মিথ্যাআরোপকারিগণ!
লাআ-কিলূনা মিন শাজারিম মিন ঝাক্কূম।
"তোমরা আলবৎ আহার করবে যিক্কুমের গাছের থেকে,
ফামা-লিঊনা মিনহাল বুতূন।
"এবং তাই দিয়ে তোমরা উদর পূর্ণ করবে,
ফাশা-রিবূনা ‘আলাইহি মিনাল হামীম।
"তারপর তোমরা তার উপরে পান করবে উত্তপ্ত পানি,
ফাশা-রিবূনা শুরবাল হীম।
আর তোমরা পান করবে তৃষ্ণার্ত উটের পান করার ন্যায়।
হা-যা-নুঝুলুহুম ইয়াওমাদ্দীন।
এই হবে তাদের আপ্যায়ন বিচারের দিনে।
নাহনুখালাকনা-কুম ফালাওলা-তুসাদ্দিকূন।
আমরাই তো তোমাদের সৃষ্টি করেছি, তবে কেন তোমরা সত্য বলে স্বীকার কর না?
আফারআইতুমমা-তুমনূন।
তোমরা কি তবে ভেবে দেখেছ -- যা তোমরা স্খলন কর?
আ আনতুম তাখলুকূনাহূআম নাহনুল খা-লিকূন।
তোমরা বুঝি ওকে সৃষ্টি করেছ, না আমরা সৃষ্টিকর্তা?
নাহনুকাদ্দারনা-বাইনাকুমুল মাওতা ওয়ামা-নাহনুবিমাছবূকীন।
আমরাই তোমাদের মধ্যে মৃত্যু ধার্য করে রেখেছি, আর আমরা প্রতিহত হব না, --
‘আলাআননুবাদ্দিলা আমছা-লাকুম ওয়া নুনশিআকুম ফী মা-লা-তা‘লামূন।
যেন আমরা বদলে দিতে পারি তোমাদের অনুকরণে, এবং তোমাদের রূপান্তরিত করতে পারি তাতে যা তোমরা জান না।
ওয়া লাকাদ ‘আলিমতুমুন্নাশআতাল ঊলা-ফালাওলা-তাযাক্কারূন।
আর তোমরা অবশ্য প্রথম অভ্যুত্থান সন্বন্ধে অবগত হয়েছ, তবে কেন তোমরা ভেবে দেখ না?
আফারআইতুম মা-তাহরুছূন।
তোমরা কি ভেবে দেখেছ যা তোমরা বপন কর?
আআনতুম তাঝর‘ঊনাহূআম নাহনুঝঝা-রি‘ঊন।
তোমরা কি তা গজিয়ে তুলো, না আমরা বর্ধনকারী?
লাও নাশা-উ লাজা‘আলনা-হু হুতা-মান ফাজালতুম তাফাক্কাহূন।
আমরা যদি চাইতাম তবে আমরা আলবৎ তাকে খড়-কুটোয় পরিণত করতে পারতাম, তখন তোমরা হাহুতাশ করতে থাকবে,
ইন্না-লামুগরমূন।
"আমরা তো নিশ্চয় ঋণগ্রস্ত হলাম,
বাল নাহনুমাহরূমূন।
বরং আমরা বঞ্চিত হলাম।
আফারআইতুমুল মাআল্লাযী তাশরবূন।
তোমরা যে পানি পান কর সে-সন্বন্ধে তোমরা কি ভেবে দেখেছ?
আ আনতুম আনঝালতুমূহু মিনাল মুঝনি আম নাহনুল মুনঝিলূন।
তোমরাই কি তা মেঘ থেকে নামিয়ে আন, না আমরা বর্ষণকারী?
লাও নাশাউ জা‘আলনা-হু উজা-জান ফালাওলা-তাশকুরূন।
আমরা যদি চাইতাম তাহলে আমরা তাকে লোনা করে দিতে পারতাম, কেন তবে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর না?
আফারআইতুমুন্না-রল্লাতী তূরূন।
তোমরা যে আগুন জ্বালাও তা কি তোমরা লক্ষ্য করেছ?
আ আনতুম আনশা’তুম শাজারতাহাআম নাহনুল মুনশিঊন।
তোমরাই কি তার গাছকে জন্মইয়েছ, না আমরা উৎপাদনকারী?
নাহনুজা‘আলনা-হা-তাযকিরতাওঁওয়া মাতা-‘আল লিলমুকবিন।
আমরাই তাকে বানিয়েছি এক নিদর্শনসামগ্রী এবং মরুচারীদের জন্য এক প্রয়োজনসামগ্রী।
ফাছাববিহবিছমি রব্বিকাল ‘আজীম।
অতএব তোমার সর্বশক্তিমান প্রভুর নামের জপতপ করো।
ফালাউকছিমুবিমাওয়া-কি‘ইননুজূম।
না, আমি কিন্তু শপথ করছি নক্ষত্ররাজির অবস্থানের, --
ওয়া ইন্নাহূলাকাছামুল লাও তা‘লামূনা ‘আজীম।
আর নিঃসন্দেহ এটি তো এক বিরাট শপথ, যদি তোমরা জানতে, --
ইন্নাহূলাকুরআ-নুন কারীম।
নিঃসন্দেহ এটি তো এক সম্মানিত কুরআন,
ফী কিতা-বিম মাকনূন।
এক সুরক্ষিত গ্রন্থে।
লা-ইয়ামাছছুহূইল্লাল মুতাহহারূন।
কেউ তা স্পর্শ করবে না পূত-পবিত্র ছাড়া।
তানঝীলুম মির রব্বিল ‘আ-লামীন।
এটি এক অবতারণ বিশ্বজগতের প্রভুর কাছ থেকে।
আফা বিহা-যাল হাদীছিআনতুম মুদহিনূন।
তা সত্ত্বেও কি সেই বাণীর প্রতি তোমরা তুচ্ছতাচ্ছিল্য ভাবাপন্ন,
ওয়া তাজ‘আলূনা রিঝকাকুম আন্নাকুম তুকাযযি বূন।
এবং তোমাদের জীবিকা বানিয়ে নিয়েছ যে তোমরা মিথ্যা আখ্যা দেবে?
ফালাও লাইযা-বালাগাতিল হুলকূম।
তবে কেন যখন কন্ঠাগত হয়ে যায়,
ওয়া আনতুম হীনাইযিন তানজু রূন।
এবং তোমরা যে-সময়ে তাকিয়ে থাকো,
ওয়া নাহনুআকরবুইলাইহি মিনকুম ওয়ালা-কিল্লা-তুবসিরূন।
আমরা তখন তোমাদের চাইতে তার বেশী নিকটবর্তী কিন্তু তোমরা দেখতে পাও না।
ফালাওলাইন কুনতুম গাইর মাদীনিন।
যদি তোমরা আজ্ঞাধীন না হয়ে থাক তবে কেন তোমরা পার না --
তার জি‘ঊনাহাইন কুনতুম সা-দিকীন।
তাকে ফিরিয়ে দিতে, যদি তোমরা সত্যবাদী হও?
ফাআম্মাইন ক-না মিনাল মুকাররবীন।
আর পক্ষান্তরে যদি সে নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়।
ফারওহুওঁ ওয়া রই হা-নুওঁ ওয়া জান্নাতুনা‘ঈম।
তাহলে আয়েশ-আরাম ও সৌরভ, এবং আনন্দময় উদ্যান।
ওয়া আম্মাইন ক-না মিন আসহা-বিল ইয়ামীন।
আর অপরপক্ষে সে যদি দক্ষিণপন্থীদের মধ্যেকার হয়,
ফাছালা-মুল্লাকা মিন আসহা-বিল ইয়ামীন।
তাহলে দক্ষিণপন্থীদের দলের থেকে -- "তোমার প্রতি সালাম।"
ওয়া আম্মাইন ক-না মিনাল মুকাযযি বীনাদ্দাল্লীন।
আর পক্ষান্তরে সে যদি প্রত্যাখ্যানকারী পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে থাকে, --
ফানুঝুলুম মিন হামীম।
তাহলে আপ্যায়ন হবে ফুটন্ত পানি দিয়ে,
ওয়া তাসলিয়াতুজাহীম।
এবং প্রবেশস্থল হবে ভয়ংকর আগুন!
ইন্না হা-যা-লাহুওয়া হাক্কুল ইয়াকীন।
নিঃসন্দেহ এটি অবশ্য সুনিশ্চিত সত্য।
ফাছাব্বিহবিছমি রব্বিকাল ‘আজীম।
সুতরাং তোমার সর্বশক্তিমান প্রভুর নামের জপতপ করো।