وَكَانُواْ يُصِرُّونَ عَلَى ٱلۡحِنثِ ٱلۡعَظِيمِ

ওয়াক-নূইউসিররূনা ‘আলাল হিনছিল ‘আজীম।উচ্চারণ

এবং বারবার বড় বড় গোনাহ করতো। ২০ তাফহীমুল কুরআন

অতি বড় পাপের উপর অনড় থাকত। #%১৩%#মুফতী তাকী উসমানী

এবং তারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপ কর্মে।মুজিবুর রহমান

তারা সদাসর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত।মাওলানা মুহিউদ্দিন খান

এবং এরা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপকর্মে। ইসলামিক ফাউন্ডেশন

আর তারা জঘন্য পাপে লেগে থাকত।আল-বায়ান

আর অবিরাম ক’রে যেত বড় বড় পাপের কাজ,তাইসিরুল

আর তারা ঘোরতর পাপাচারে জেদ ধরে থাকত,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২০

অর্থাৎ তাদের ওপর সুখ-স্বাচ্ছন্দের উল্টা প্রভাব পড়েছিলো। আল্লাহ তা’আলার প্রতি কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে তারা তাঁর নিয়ামতের অস্বীকারকারী হয়ে গিয়েছিলো। নিজেদের প্রবৃত্তির পরিতৃপ্তি সাধনে নিমগ্ন হয়ে তারা আল্লাহকে ভুলে গিয়েছিলো এবং একের পর এক বড় বড় গোনাহর কাজে লিপ্ত হয়েছিলো। বড় গোনাহ শব্দটি ব্যাপক অর্থ ব্যঞ্জক। এর দ্বারা যেমন কুফর, শিরক ও নাস্তিকতা বড় গোনাহ বুঝানো হয়েছে তেমনি নৈতিকতা ও আমলের ক্ষেত্রে বড় গোনাহও বুঝানো হয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

অতি বড় পাপ হল কুফর ও শিরক।

তাফসীরে জাকারিয়া

৪৬. আর তারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপকাজে।

তাফসীরে আহসানুল বায়ান

(৪৬) এবং অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপকর্মে।