| সুবিধা | অসুবিধা |
|---|---|
| যেকোনো ডিভাইস থেকে অ্যাকসেস | ইন্টারনেট ছাড়া কাজ হবে না। |
| এসিস্ট্যান্ট তার ডিভাইস থেকে রোগীর তথ্য, কমপ্লেইন, ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস তথ্য সংযুক্ত করতে পারে। এতে ডাক্তারের সময় বেচে যায়। | নেট বা সার্ভার জনিত সমস্যার কারণে প্রেসক্রিপশন স্লো হতে পারে। |
| বাড়িতে বসে কত নাম্বার সিরিয়াল চলছে তা দেখতে পারে | |
| রোগীরা অনলাইনে সিরিয়াল দিতে পারে। | |
| SMS স্বয়ংক্রিয় পাঠানো যায়। | |
| সহজে একাধিক চেম্বার ও ডিভাইসে ব্যবহার। | |
| ক্লাউড এনক্রিপশন ও ব্যাকআপ। | |
| স্বয়ংক্রিয় আপডেট। |
| সুবিধা | অসুবিধা |
|---|---|
| ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যায়। | এসিস্ট্যান্ট তার ডিভাইস থেকে রোগীর তথ্য, কমপ্লেইন, ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস তথ্য সংযুক্ত করতে পারে না। |
| অনলাইনের চেয়ে তুলনামুলক দ্রুত প্রেসক্রিপশন করা যায়। | শুধুমাত্র এক ডিভাইসে ব্যবহার করা যায়। |
| SMS নোটিফিকেশন সম্ভব নয়। | |
| বাড়িতে বসে কত নাম্বার সিরিয়াল চলছে তা দেখতে পারে না। | |
| রোগীরা অনলাইনে সিরিয়াল বুক করতে পারে না। | |
| ব্যাকআপ না নিলে ডেটা হারায়। | |
| একাধিক চেম্বার বা ডিভাইসের ডাটা সিঙ্ক হয় না। | |
| ভাইরাস বা কম্পিউটার ক্ষতি হলে ডেটা হারায়। | |
| নতুন ফিচার যোগ করতে ম্যানুয়াল আপডেট প্রয়োজন। |
অনলাইন ও অফলাইন সুবিধা একসাথে পাওয়া যায়।
সব সময় মানুষ শুধু প্রশংসা শুনতে চায়, কিন্তু আসল উন্নতি আসে গঠনমূলক সমালোচনা থেকে।
ওষুধ কোম্পানির প্রতিনিধির থেকে প্রশংসা না শুনে কাজ দিন
➡️ “আমাকে প্রশংসা করার দরকার নেই। বরং প্রতিদিন অন্তত ২টা ভুল ধরিয়ে দিন, অথবা ২টা আইডিয়া দিন যাতে আমার সার্ভিস আরও উন্নত হতে পারে।”
চেম্বারের সামনে একটি মতামত বক্স রাখুন।
“আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ – অনুগ্রহ করে আপনার অভিজ্ঞতা বা অভিযোগ লিখে দিন।”
➡️ ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, লিংকডইন, টিকটকে
➡️ নিজের নামে একটি ওয়েবসাইট খুলুন
➡️ গুগল মাইবিজনেস এ বিজনেস খুলুন
➡️ গুগল ম্যাপস এ নিজের চেম্বার লোকেশন যুক্ত করুন।
সূরা আন-নিসা ৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন,"তোমাদের কী হলো, তোমরা আল্লাহর পথে অসহায় নরনারী ও শিশুদের জন্য লড়বে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব! এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও, যার অধিবাসীরা জালেম এবং তোমার পক্ষ থেকে আমাদের কোন বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরী করে দাও।" আজ অনেক হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ডাক্তার চেম্বারে দেখা যায়—যাদের টাকা, প্রভাব বা পরিচিতি আছে, তারা ফোন-কল, লবিং বা তদবির করে দ্রুত চিকিৎসা পেয়ে যায়; আর গরিব ও অসহায় রোগীরা ঘন্টার পর ঘন্টা লাইনে বসে থাকে, কষ্টে থাকে, কখনো চিকিৎসা না পেয়েই ফিরে যায়। এটি একটি আধুনিক জুলুমের রূপ, যেখানে শক্তিশালী ও প্রভাবশালীরা সুবিধা নেয় এবং দুর্বলরা বঞ্চিত হয়।
এই আয়াত আমাদের শেখায়—মুমিনের দায়িত্ব শুধু নামাজ-রোজা নয়, বরং এ ধরনের বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানো, অসহায়দের পক্ষে কথা বলা এবং এমন একটি ন্যায়ভিত্তিক সিস্টেম প্রতিষ্ঠা করা, যেখানে ধনী-গরিব নির্বিশেষে সবাই সমান সুযোগ পায়। অন্যায় লবিং ও বৈষম্য চলতে দেওয়া মানে সেই অসহায়দের দোয়া উপেক্ষা করা, যাদের মুক্তির আহ্বান আল্লাহ নিজেই কোরআনে তুলে ধরেছেন।
হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাক; আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্যদান কর, তাতে তোমাদের নিজের বা পিতা-মাতার অথবা নিকটবর্তী আত্নীয়-স্বজনের যদি ক্ষতি হয় তবুও। কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয়, তবে আল্লাহ তাদের শুভাকাঙ্খী তোমাদের চাইতে বেশী। অতএব, তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা-বাসনার অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বল কিংবা পাশ কাটিয়ে যাও, তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজ কর্ম সম্পর্কেই অবগত। - আন নিসা (৪ঃ১৩৫)
নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণসহ এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব ও ন্যায় নীতি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। - আল হাদীদ (৫৭ঃ ২৫)
তোমরা ন্যায়বিচার করো, নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচারকারীদের ভালোবাসেন। - আল মায়িদাহ (৫ঃ৪২)
জারির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত, রাসুল (সা) বলেন : مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً فَلَهُ أَجْرُهَا وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ. (مسلم) অর্থঃ যে ব্যক্তি ইসলামের মধ্যে কোন ভাল কাজের প্রচলন করল তার জন্য সে কাজের প্রতিদান রয়েছে এবং পরবর্তীতে যারা ঐ ভাল কাজের উপর আমল করল তা থেকেও সে প্রতিদান পাবে, এতে কারো প্রতিদান কম করা হবে না। এমনিভাবে যে ব্যক্তি কোন মন্দ কাজের প্রচলন করল তার আমলনামায় সে মন্দ কাজের গুনাহ রয়েছে এবং পরবর্তীতে উক্ত গুনাহে লিপ্তদের গুনাহও লিখা হবে। এতে কারো গুনাহ কম হবে না। মুসলিম : ১০১৭
আপনি সিরিয়াল ম্যানেজমেন্ট শুরু করলেন আপনাকে দেখে আরো কিছু ডাক্তার শুরু করলো এভাবে ওই ডাক্তার যত রোগী দেখবে তত সওয়াব আপনি পেতে থাকবেন।
“যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য মুক্তির পথ করে দেন এবং এমন জায়গা থেকে তাকে রিজিক দেন যেখান থেকে তার ধারণাও থাকে না।” — সূরা আত-তালাক (৬৫:৩)
বস্তুত তোমার প্রতিপালক যার জন্য ইচ্ছা করেন জীবিকা প্রশস্ত করে দেন এবং (যার জন্য ইচ্ছা) সংকুচিত করে দেন। জেনে রেখ, তিনি নিজ বান্দাদের অবস্থাদি সম্পর্কে সম্যক অবগত এবং তাদেরকে তিনি ভালোভাবে দেখছেন। — বনী-ইসরাঈল (১৭ঃ৩০)
শয়তান তোমাদের দারিদ্রের ভয় দেখায় এবং লজ্জাকর কর্মনীতি অবলম্বন করতে প্রলুব্ধ করে কিন্তু আল্লাহ তোমাদেরকে তাঁর ক্ষমা ও অনুগ্রহের আশ্বাস দেন। আল্লাহ বড়ই উদারহস্ত ও মহাজ্ঞানী। — আল বাকারা (২ঃ২৬৮)
সিরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি কার্যকর ডিজিটাল সমাধান। একজন রোগীর সাথে সাধারণত দুইজন এটেনডেন্ট থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করলে তাদের কর্মঘন্টা নষ্ট হয়, যা জাতীয় উৎপাদনশীলতা কমিয়ে দেয়। সিরিয়াল ম্যানেজমেন্ট ব্যবস্থায় রোগী সম্ভাব্য সাক্ষাৎ সময় আগেই জানতে পারে এবং নির্ধারিত সময়ে চেম্বারে উপস্থিত হতে পারে, ফলে রোগী ও এটেনডেন্টদের অপ্রয়োজনীয় সময় অপচয় রোধ হয়। এর মাধ্যমে কর্মঘন্টা সাশ্রয়, স্বাস্থ্যখাতে দক্ষতা বৃদ্ধি, পরোক্ষ আর্থিক ক্ষতি হ্রাস এবং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব সৃষ্টি হয়।