فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ

ফাআসহা-বুল মাইমানাতি মাআসহা-বুল মাইমানাহ।উচ্চারণ

ডান দিকের লোকদের (সৌভাগ্যের) কথা আর কতটা বলা যাবে। তাফহীমুল কুরআন

সুতরাং যারা ডান হাত বিশিষ্ট, আহা, কেমন যে সে ডান হাত বিশিষ্টগণ!মুফতী তাকী উসমানী

ডান দিকের দল! কত ভাগ্যবান ডান দিকের দল।মুজিবুর রহমান

যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা।মাওলানা মুহিউদ্দিন খান

ডান দিকের দল; কত ভাগ্যবান ডান দিকের দল! ইসলামিক ফাউন্ডেশন

সুতরাং ডান পার্শ্বের দল, ডান পার্শ্বের দলটি কত সৌভাগ্যবান!আল-বায়ান

তখন (হবে) ডান দিকের একটি দল; কত ভাগ্যবান ডান দিকের দল।তাইসিরুল

যথা ডান দিকের দল, -- কেমনতর এই ডানদিকের দল!মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

‘ডান হাত বিশিষ্টগণ’ হল সেই ভাগ্যবান মুমিনগণ, যারা তাদের ডান হাতে আমলনামা লাভ করবে। সেটা প্রমাণ করবে যে, তারা ঈমানদার এবং তারা জান্নাতে যাবে। [এর এক তরজমা হতে পারে “ডান দিকের দল”। অর্থাৎ যারা আরশের ডান দিকে থাকবে এবং প্রতিশ্রুতি গ্রহণকালে যাদেরকে হযরত আদম আলাইহিস সালামের ডান পাঁজর থেকে বের করা হয়েছিল। এদের সম্পর্কে মিরাজের হাদীসে আছে, হযরত আদম আলাইহিস সালাম তাঁর ডান দিকে তাকিয়ে হাসছিলেন -অনুবাদক, তাফসীরে উছমানী থেকে সংক্ষেপিত।]

তাফসীরে জাকারিয়া

৮. অতঃপর ডান দিকের দল; ডান দিকের দলটি কত সৌভাগ্যবান!(১)

(১) মূল আয়াতে (أَصْحَابُ الْمَيْمَنَةِ) শব্দ ব্যবহৃত হয়েছে। আরবী ব্যাকরণ অনুসারে مَيْمَنَةٌ শব্দটি يمين শব্দ থেকে গৃহিত হতে পারে, যার অর্থ ডান হাত। অর্থাৎ যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে বা যারা ডানপাশে থাকবে। আবার يمن শব্দ থেকেও গৃহিত হতে পারে যার অর্থ শুভ লক্ষণ বা “খোশ নসীব” ও সৌভাগ্যবান। (কুরতুবী)

তাফসীরে আহসানুল বায়ান

(৮) ডান হাত-ওয়ালারা; কত ভাগ্যবান ডান হাত-ওয়ালারা! (1)

(1) এ থেকে বুঝানো হয়েছে এমন সব সাধারণ মু’মিনদেরকে, যাঁদেরকে তাঁদের আমলনামা ডান হাতে দেওয়া হবে এবং যেটা তাঁদের সৌভাগ্য লাভের নিদর্শন হবে।