ওয়া আসহা-বুল মাশআমাতি মাআসহা-বুল মাশআমাহ ।উচ্চারণ
বাম দিকের লোক ৬ বাম দিকের লোকদের (দুর্ভাগ্যের) পরিণতি আর কি বলা যাবে। তাফহীমুল কুরআন
আর যারা বাম হাত বিশিষ্ট, কী (হতভাগ্য) সে বাম হাত বিশিষ্টগণ!মুফতী তাকী উসমানী
এবং বাম দিকের দল! কত হতভাগা বাম দিকের দল!মুজিবুর রহমান
এবং যারা বামদিকে, কত হতভাগা তারা।মাওলানা মুহিউদ্দিন খান
এবং বাম দিকের দল; কত হতভাগ্য বাম দিকের দল! ইসলামিক ফাউন্ডেশন
আর বাম পার্শ্বের দল, বাম পার্শ্বের দলটি কত হতভাগ্য!আল-বায়ান
আর বাম দিকের একটি দল; কত দুর্ভাগা বাম দিকের দলটি।তাইসিরুল
আর বাঁদিকের দল, -- কেমনতর এই বাঁদিকের দল!মাওলানা জহুরুল হক
৬
মূল ইবারতে “أَصْحَابُ الْمَشْأَمَةِ ” শব্দ ব্যবহৃত হয়েছে। مشئمة শব্দের উৎপত্তি হয়েছে شئوم থেকে। এর অর্থ, দুর্ভাগ্য, কুলক্ষণ, অশুভ লক্ষণ। আরবী ভাষায় বাঁ হাতকেও شومى বলা হয়। আরবরা شمال (বাঁ হাত) এবং شوم অশুভ লক্ষণ, শব্দ দু’টিকে সমার্থক বলে মনে করতো। তাদের কাছে বাঁ হাত দুর্বলতা ও লাঞ্ছনার প্রতীক। সফরে রওয়ানা হওয়ার সময় যদি পাখী তাদের বাঁ হাতের দিক দিয়ে উড়ে যেতো তাহলে তারা একে অশুভ লক্ষণ বলে মনে করতো। কাউকে বাঁ পাশে বসালে তার অর্থ হতো সে তাকে নীচু মর্যাদার লোক মনে করে। আমার কাছে তার কোন মর্যাদা নেই কারো সম্পর্কে যদি একথা বলতে হয় তাহলে বলা হয় فُلَانٌ مِنِّى بِالشِّمَال সে আমার বাঁ পাশের লোক। বাংলা ভাষাতেও খুব হালকা ও সহজ কাজ বুঝাতে বলা হয়, এটা আমার বাঁ হাতের খেলা। অতএব, أَصْحَابُ الْمَشْأَمَةِ অর্থ দুর্ভাগা লোক অথবা এমন লোক যারা আল্লাহর কাছে লাঞ্ছনার শিকার হবে এবং আল্লাহর দরবারে তাদেরকে বাঁ দিকে দাঁড় করানো হবে।
‘বাম হাতবিশিষ্ট’ তারা, যাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। এটা হবে তাদের কুফরের আলামত। [এর অন্য তরজমা হতে পারে ‘বাম দিকের দল’, অর্থাৎ যারা আরশের বাম দিকে থাকবে। প্রতিশ্রুতি গ্রহণকালে তাদেরকে হযরত আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে বের করা হয়েছিল। এদেরই সম্পর্কে মিরাজের হাদীসে আছে, হযরত আদম আলাইহিস সালাম যখন তাঁর বাম দিকে তাকাচ্ছিলেন, তখন কাঁদছিলেন -অনুবাদক, তাফসীরে উছমানী থেকে গৃহীত]।
৯. এবং বাম দিকের দল; আর বাম দিকের দলটি কত হতভাগা!(১)
(১) মূল ইবারতে (أَصْحَابُ الْمَشْأَمَةِ) শব্দ ব্যবহৃত হয়েছে। مشأمة শব্দের উৎপত্তি হয়েছে شؤم থেকে। এর অর্থ, দূৰ্ভাগ্য, কুলক্ষণ, অশুভ লক্ষণ। আরবী ভাষায় বাঁ হাতকেও شؤمي বলা হয়। অতএব (أَصْحَابُ الْمَشْأَمَةِ) অর্থ দুৰ্ভগা লোক অথবা এমন লোক যারা আল্লাহর কাছে লাঞ্ছনার শিকার হবে এবং আল্লাহর দরবারে তাদেরকে বা দিকে দাঁড় করানো হবে। অথবা আমলনামা বাঁ হাতে দেয়া হবে। (কুরতুবী)
(৯) আর বাম হাত-ওয়ালারা; কত হতভাগ্য বাম হাত-ওয়ালারা!(1)
(1) এ থেকে বুঝানো হয়েছে কাফেরদেরকে যাদেরকে তাদের আমলনামা বাম হাতে ধরানো হবে।