ওয়া আম্মাইন ক-না মিন আসহা-বিল ইয়ামীন।উচ্চারণ
আর সে যদি ডান দিকের লোক হয়ে থাকে তাফহীমুল কুরআন
আর যদি হয় ডান হাত বিশিষ্টদের অন্তর্ভুক্ত,মুফতী তাকী উসমানী
আর যদি সে ডান দিকের একজন হয় –মুজিবুর রহমান
আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয়,মাওলানা মুহিউদ্দিন খান
আর যদি সে ডানদিকের একজন হয়, ইসলামিক ফাউন্ডেশন
আর সে যদি হয় ডানদিকের একজন,আল-বায়ান
আর যদি সে ডান দিকের একজন হয়তাইসিরুল
আর অপরপক্ষে সে যদি দক্ষিণপন্থীদের মধ্যেকার হয়,মাওলানা জহুরুল হক
৯০. আর যদি সে ডান দিকের একজন হয়,
(৯০) আর যদি সে ডান হাত-ওয়ালাদের একজন হয়, (1)
(1) এরা দ্বিতীয় শ্রেণীর সাধারণ মু’মিন। এরাও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। তবে মর্যাদায় অগ্রবর্তীদের তুলনায় কম হবে। মৃত্যুর সময় ফিরিশতারা এদেরকেও নিরাপত্তার সুসংবাদ দিয়ে থাকেন।