ফাছালা-মুল্লাকা মিন আসহা-বিল ইয়ামীন।উচ্চারণ
তাহলে তাকে সাদর অভিনন্দন জানানো হয় এভাবে যে, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। তাফহীমুল কুরআন
তবে (তাকে বলা হবে যে,) তোমার জন্য রয়েছে শান্তি, যেহেতু তুমি ডান হাত বিশিষ্টদের অন্তর্ভুক্ত।মুফতী তাকী উসমানী
তাকে বলা হবেঃ হে দক্ষিণ পার্শ্ববর্তী! তোমার প্রতি শান্তি।মুজিবুর রহমান
তবে তাকে বলা হবেঃ তোমার জন্যে ডানপার্শ্বসস্থদের পক্ষ থেকে সালাম।মাওলানা মুহিউদ্দিন খান
তবে তাকে বলা হবে, ‘হে দক্ষিণ পার্শ্ববর্তী! তোমার প্রতি শান্তি।’ ইসলামিক ফাউন্ডেশন
তবে (তাকে বলা হবে), ‘তোমাকে সালাম, যেহেতু তুমি ডানদিকের একজন’।আল-বায়ান
তাহলে হে ডানের বাসিন্দা! তোমার জন্য আছে শান্তি ও নিরাপত্তা।তাইসিরুল
তাহলে দক্ষিণপন্থীদের দলের থেকে -- "তোমার প্রতি সালাম।"মাওলানা জহুরুল হক
৯১. তবে তাকে বলা হবে, তোমাকে সালাম যেহেতু তুমি ডান দিকের একজন।
(৯১) তাহলে (তাকে বলা হবে,) তোমার প্রতি শান্তি;(1) কারণ তুমি ডান হাত-ওয়ালাদের একজন।
(1) অথবা (হে মুহাম্মাদ!) ডান হাত-ওয়ালাদের তরফ থেকে তোমার জন্য সালাম।