হা-যা-নুঝুলুহুম ইয়াওমাদ্দীন।উচ্চারণ
প্রতিদান দিবসে বাঁ দিকের লোকদের আপ্যায়নের উপকরণ। তাফহীমুল কুরআন
এটাই বিচার দিবসে তাদের আপ্যায়ন।মুফতী তাকী উসমানী
কিয়ামাত দিবসে ওটাই হবে তাদের আপ্যায়ন।মুজিবুর রহমান
কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন।মাওলানা মুহিউদ্দিন খান
কিয়ামতের দিন এটাই হবে এদের আপ্যায়ন। ইসলামিক ফাউন্ডেশন
প্রতিফল দিবসে এই হবে তাদের মেহমানদারী,আল-বায়ান
প্রতিফল দেয়ার দিনে এই হবে তাদের আপ্যায়নতাইসিরুল
এই হবে তাদের আপ্যায়ন বিচারের দিনে।মাওলানা জহুরুল হক
৫৬. প্রতিদান দিবসে এটাই হবে তাদের আপ্যায়ন।
(৫৬) কিয়ামতের দিন এটাই হবে তাদের আতিথ্য। (1)
(1) মহান আল্লাহ এ কথা ঠাট্টা ও বিদ্রূপ ছলে বলেছেন। অন্যথা আতিথ্য তো তাকেই বলা হয়, যা অতিথির সম্মানে প্রস্তুত ও পেশ করা হয়। এটা ঐ রকমই যেমন কোন কোন স্থানে বলেছেন {فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيْمٍ} ‘‘তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।’’ (সূরা আলে ইমরান ২১)