ফাশা-রিবূনা শুরবাল হীম।উচ্চারণ
ফুটন্ত পানি পান করবে। তাফহীমুল কুরআন
পানও করবে সেইভাবে, যেভাবে পান করে তৃষ্ণার রোগে আক্রান্ত উট। #%১৫%#মুফতী তাকী উসমানী
পান করবে তৃষ্ণার্ত উষ্ট্রের ন্যায়।মুজিবুর রহমান
পান করবে পিপাসিত উটের ন্যায়।মাওলানা মুহিউদ্দিন খান
আর পান করবে তৃষ্ণার্ত উষ্ট্রের ন্যায়। ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর তোমরা তা পান করবে তৃষ্ণাতুর উটের ন্যায়।আল-বায়ান
আর তা পান করবে পিপাসা-কাতর উটের মততাইসিরুল
আর তোমরা পান করবে তৃষ্ণার্ত উটের পান করার ন্যায়।মাওলানা জহুরুল হক
এর দ্বারা শোথ রোগে আক্রান্ত উটকে বোঝানো হয়েছে। এমন উট বারবার পানি পান করে, কিন্তু কিছুতেই পিপাসা মেটে না।
৫৫. অতঃপর পান করবে তৃষ্ণার্ত উটের ন্যায়।
(৫৫) পান করবে পিপাসার্ত উটের ন্যায়। (1)
(1) هِيْمٌ হল أَهْيَمٌ এর বহুবচন। সেই পিপাসিত উটদেরকে বলা হয়, যারা বিশেষ এক রোগের কারণে পানির উপর পানি পান করেই যায়, কিন্তু তাদের পিপাসার নিবৃত্তি হয় না। অর্থাৎ, যাক্কুম খাওয়ার পর পানিও ঐভাবে পান করবে না, যেভাবে সাধারণতঃ পান করা হয়। বরং প্রথমতঃ শাস্তি স্বরূপ তোমরা ফুটন্ত পানিই পাবে। দ্বিতীয়তঃ তোমরা সে পানিকে পিপাসার্ত উটের মত পান করেই যাবে; কিন্তু তোমাদের পিপাসা নিবৃত্ত হবে না।