আ আনতুম আনশা’তুম শাজারতাহাআম নাহনুল মুনশিঊন।উচ্চারণ
তোমরা সৃষ্টি করো, না তার সৃষ্টিকর্তা আমি? তাফহীমুল কুরআন
তার বৃক্ষ কি তোমরা সৃষ্টি #%২১%# কর, না আমিই তার স্রষ্টা?মুফতী তাকী উসমানী
তোমরাই কি ওর বৃক্ষ সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?মুজিবুর রহমান
তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি ?মাওলানা মুহিউদ্দিন খান
তোমরাই কি এর বৃক্ষ সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি ? ইসলামিক ফাউন্ডেশন
তোমরাই কি এর (লাকড়ির গাছ) উৎপাদন কর, না আমি করি?আল-বায়ান
তার (জ্বালানোর) গাছ (অর্থাৎ কাঠ) কি তোমরাই বানিয়েছ, নাকি আমিই বানিয়েছি?তাইসিরুল
তোমরাই কি তার গাছকে জন্মইয়েছ, না আমরা উৎপাদনকারী?মাওলানা জহুরুল হক
এর দ্বারা ইশারা ‘মারখ’ ও ‘আফার’ গাছের দিকে। এসব গাছ আরব দেশসমূহে জন্মায়। এর ডালা ঘষলে আগুন জ্বলে ওঠে। আরববাসী এর দ্বারা চকমকি পাথর বা দিয়াশলাইয়ের কাজ নিত। সূরা ইয়াসীনেও (৩৬ : ৮০) এর উল্লেখ রয়েছে।
৭২. তোমরাই কি এর গাছ সৃষ্টি কর, না আমরা সৃষ্টি করি?
(৭২) তোমরাই কি ওর বৃক্ষ সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি? (1)
(1) বলা হয় যে, আরবে দুটি গাছ আছে, ‘মার্খ্’ ও ‘আফার’। এই দু’টি গাছের ডাল নিয়ে যদি পরস্পরের সাথে ঘষা হয়, তবে তা থেকে আগুনের ফুলকি বের হয়।