أَفَرَءَيۡتُمُ ٱلنَّارَ ٱلَّتِي تُورُونَ

আফারআইতুমুন্না-রল্লাতী তূরূন।উচ্চারণ

তোমরা কি কখনো লক্ষ্য করেছো,-এই যে আগুন তোমরা জ্বালাও তার গাছ ৩২ তাফহীমুল কুরআন

আচ্ছা বল তো, এই যে আগুন তোমরা জ্বালাও,মুফতী তাকী উসমানী

তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর তা লক্ষ্য করে দেখেছ কি?মুজিবুর রহমান

তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?মাওলানা মুহিউদ্দিন খান

তোমরা যে অগ্নি প্রজ্বলিত কর তা লক্ষ্য করে দেখেছ কি ? ইসলামিক ফাউন্ডেশন

তোমরা যে আগুন জ্বালাও সে ব্যাপারে আমাকে বল,আল-বায়ান

তোমরা যে আগুন জ্বালাও সে সম্পর্কে কি তোমরা চিন্তা করে দেখেছ?তাইসিরুল

তোমরা যে আগুন জ্বালাও তা কি তোমরা লক্ষ্য করেছ?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩২

গাছ বলতে যেসব গাছ থেকে জ্বালানী কাঠ সংগৃহীত হয় সে গাছের কথা বলা হয়েছে কিংবা মারখ ও আফার নামে পরিচিত গাছের কথা বলা হয়েছে যার তাজা কাঁচা ডাল পরস্পর রগড়িয়ে প্রাচীনকালে আরবের অধিবাসীরা আগুন জ্বালাতো।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৭১. তোমরা যে আগুন প্ৰজ্বলিত কর সে ব্যাপারে আমাকে বল—

তাফসীরে আহসানুল বায়ান

(৭১) তোমরা যে আগুন জ্বালিয়ে থাক, তা লক্ষ্য করে দেখেছ কি?