ফামা-লিঊনা মিনহাল বুতূন।উচ্চারণ
তোমরা ঐ খাদ্য দিয়েই পেট পূর্ণ করবে তাফহীমুল কুরআন
অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে।মুফতী তাকী উসমানী
এবং ওটা দ্বারা তোমরা উদর পূর্ণ করবে,মুজিবুর রহমান
অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে,মাওলানা মুহিউদ্দিন খান
এবং তা দিয়ে তোমরা উদর পূর্ণ করবে, ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর তা দিয়ে পেট ভর্তি করবে।আল-বায়ান
তা দিয়ে তোমরা তোমাদের পেট ভর্তি করবে,তাইসিরুল
"এবং তাই দিয়ে তোমরা উদর পূর্ণ করবে,মাওলানা জহুরুল হক
৫৩. অতঃপর সেটা দ্বারা তারা পেট পূর্ণ করবে,
(৫৩) এবং ওটা দ্বারা তোমরা উদর পূর্ণ করবে। (1)
(1) অর্থাৎ, দেখতে অতি বীভৎস খেতে অতি বিস্বাদ ও তিক্ত বৃক্ষের খাদ্য যদিও তোমাদের কাছে অতীব অপ্রীতিকর হবে, তবুও প্রচন্ড ক্ষুধার জ্বালায় তাই দিয়েই তোমাদেরকে উদর পূর্ণ করতে হবে।