أَفَرَءَيۡتُمُ ٱلۡمَآءَ ٱلَّذِي تَشۡرَبُونَ

আফারআইতুমুল মাআল্লাযী তাশরবূন।উচ্চারণ

তোমরা কি চোখ মেলে কখনো দেখেছো, যে পানি তোমরা পান করো, তাফহীমুল কুরআন

আচ্ছা বল তো, এই যে পানি তোমরা পান করমুফতী তাকী উসমানী

তোমরা যে পানি পান কর সেই সম্পর্কে তোমরা ভেবে দেখেছ কি?মুজিবুর রহমান

তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?মাওলানা মুহিউদ্দিন খান

তোমরা যে পানি পান কর তা সম্পর্কে কি তোমরা চিন্তা করেছ ? ইসলামিক ফাউন্ডেশন

তোমরা যে পানি পান কর সে ব্যাপারে আমাকে বল।আল-বায়ান

তোমরা কি পানি সম্পর্কে চিন্তা করে দেখেছ যা তোমরা পান কর?তাইসিরুল

তোমরা যে পানি পান কর সে-সন্বন্ধে তোমরা কি ভেবে দেখেছ?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৬৮. তোমরা যে পানি পান কর তা সম্পর্কে আমাকে জানাও(১)

(১) অর্থাৎ শুধু তোমাদের ক্ষুধা নিবারণের ব্যবস্থাই নয় তোমাদের পিপাসা মেটানোর ব্যবস্থাও আমিই করেছি। তোমাদের জীবন ধারণের জন্য যে পানি খাদ্যের চেয়েও অধিক প্রয়োজনীয় তার ব্যবস্থা তোমরা নিজেরা কর নাই। আমিই তা সরবরাহ করে থাকি। (দেখুন: ফাতহুল কাদীর)। আমি তোমাদেরকে শুধু অস্তিত্ব দান করেই বসে নাই। তোমাদের প্রতিপালনের এত সব ব্যবস্থাও আমি করছি যা না থাকলে তোমরা বেঁচেই থাকতে পারতে না। (আদওয়াউল-বায়ান)

তাফসীরে আহসানুল বায়ান

(৬৮) তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে তোমরা চিন্তা করেছ কি?