بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ

বাল নাহনুমাহরূমূন।উচ্চারণ

আমাদের ভাগ্যটাই মন্দ। তাফহীমুল কুরআন

বরং আমরা সম্পূর্ণ বঞ্চিত হলাম #%২০%#!মুফতী তাকী উসমানী

আমরা হৃত সর্বস্ব হয়ে পড়েছি।মুজিবুর রহমান

বরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম।মাওলানা মুহিউদ্দিন খান

বরং ‘আমরা হৃতসর্বস্ব হয়ে পড়েছি।’ ইসলামিক ফাউন্ডেশন

‘বরং আমরা মাহরূম হয়েছি’।আল-বায়ান

বরং আমরা বঞ্চিত হয়ে গেলাম।তাইসিরুল

বরং আমরা বঞ্চিত হলাম।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ এর বীজ ও অন্যান্য ব্যবস্থাপনায় যে খরচ হয়েছে, একে তার দেনা মাথায় চাপল, তার ফসল না পাওয়ায় জীবিকা থেকেও বঞ্চিত হলাম! এখন তো না খেয়ে কাটাতে হবে। -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

৬৭. বরং আমরা হৃত-সর্বস্ব হয়ে পড়েছি।

তাফসীরে আহসানুল বায়ান

(৬৭) বরং আমরা হৃতসর্বস্ব।(1)

(1) অর্থাৎ, আমরাই প্রথমে জমিতে হাল চালিয়ে তাকে ঠিক-ঠাক করে তাতে বীজ ফেললাম। অতঃপর সেচন করতে থাকলাম। কিন্তু যখন ফসল পাকার সময় হল, তখন তা শুকিয়ে গেল এবং আমরা তা থেকে কিছুই পেলাম না। অর্থাৎ, এ সমস্ত খরচাদি এবং মেহনত-পরিশ্রম এক ধরনের জরিমানার মত অনর্থক চলে গেল, যা আমাদেরকে বহন করতে হল। জরিমানার অর্থ এটাই হয় যে, মানুষ তার অর্থ বা পরিশ্রমের প্রতিদান পায় না। বরং তা অনর্থক নষ্ট হয়ে যায়। অথবা জোরপূর্বক তার কাছ থেকে কিছু নিয়ে নেওয়া হয় এবং তার বিনিময়ে তাকে কিছু দেওয়া হয় না।