ইযা-ওয়াকা‘আতিল ওয়া-কি‘আহ।উচ্চারণ
যখন সেই মহা ঘটনা সংঘটিত হবে তাফহীমুল কুরআন
যখন অবশ্যম্ভাবী ঘটনা ঘটবে, মুফতী তাকী উসমানী
যখন কিয়ামাত সংঘটিত হবে –মুজিবুর রহমান
যখন কিয়ামতের ঘটনা ঘটবে,মাওলানা মুহিউদ্দিন খান
যখন কিয়ামত ঘটবে, ইসলামিক ফাউন্ডেশন
যখন কিয়ামত সংঘটিত হবে।আল-বায়ান
যখন সেই অবশ্যম্ভাবী ঘটনাটি ঘটবে,তাইসিরুল
যখন বিরাট ঘটনাটি ঘটবে, --মাওলানা জহুরুল হক
এ আয়াতে কিয়ামতকে ‘ওয়াকিআ’ বা ঘটনা শব্দে ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ আজ তো কাফেরগণ কিয়ামতকে অবিশ্বাস করছে। কিন্তু যে দিন সে ঘটনা ঘটবে, সে দিন কেউ তা অস্বীকার করতে পারবে না।
১. যখন সংঘটিত হবে কিয়ামত(১),
(১) الْوَاقِعَة শব্দটির অভিধানিক অর্থ হচ্ছে, “যা ঘটা অবশ্যম্ভাবী”। এখানে الْوَاقِعَة বলে কিয়ামত বোঝানো হয়েছে। ওয়াকি'আহ কেয়ামতের অন্যতম নাম। কেননা, এর বাস্তবতায় কোনরূপ সন্দেহ ও সংশয়ের অবকাশ নেই। (ফাতহুল কাদীর)
(১) যখন সংঘটিতব্য (কিয়ামত) সংঘটিত হবে। (1)
(1) وَاقِعَة কিয়ামতের নামসমূহের অন্যতম নাম। কেননা, তা অবশ্যই সংঘটিত হবে। তাই তার এই নাম।