ওয়া লাহমি তাইরিম মিম্মা-ইয়াশতাহূন।উচ্চারণ
পাখীর গোশত পরিবেশন করবে, যে পাখীর গোশত ইচ্ছামত ব্যবহার করতে পারবে। ১১ তাফহীমুল কুরআন
এবং তাদের চাহিদা মত পাখির গোশত নিয়েমুফতী তাকী উসমানী
আর তাদের ঈস্পিত পাখীর গোশত দিয়ে;মুজিবুর রহমান
এবং রুচিমত পাখীর মাংস নিয়ে।মাওলানা মুহিউদ্দিন খান
আর তাদের ঈপ্সিত পাখির গোশ্ত নিয়ে, ইসলামিক ফাউন্ডেশন
আর পাখির গোশ্ত নিয়ে, যা তারা কামনা করবে।আল-বায়ান
আর পাখীর গোশত যেটা তাদের মনে চাইবে,তাইসিরুল
আর পাখির মাংস যা তারা কামনা করে,মাওলানা জহুরুল হক
১১
ব্যাখ্যার জন্য দেখুন তাফহীমুল কুরআন, সূরা তূর এর তাফসীর, টীকা ১৭।
২১. আর তাদের ঈপ্সিত পাখীর গোশত নিয়ে।(১)
(১) অর্থাৎ রুচিসম্মত পাখির গোশত। হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কাউসার সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, এটা এমন এক নাহর যা আমাকে আল্লাহ্ জান্নাতে দান করেছেন। যার মাটি মিসকের, যার পানি দুধের চেয়েও সাদা, আর যা মধু থেকেও সুমিষ্ট। সেখানে এমন এমন উঁচু ঘাড়বিশিষ্ট পাখিসমূহ পড়বে যেগুলো দেখতে উটের ঘাড়ের মত। তখন আবু বকর রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, হে আল্লাহর রাসূল! এগুলো তো অত্যন্ত আকর্ষণীয় হবে। তিনি বললেন, যারা সেগুলো খাবে তারা তাদের থেকেও আকর্ষণীয়।” (মুসনাদে আহমাদ; ৩/২৩৬, তিরমিযী: ২৫৪২, আল-মুখতারাহ: ২২৫৮)
(২১) আর তাদের পছন্দমত পাখীর গোশত নিয়ে।