فَلَوۡلَآ إِن كُنتُمۡ غَيۡرَ مَدِينِينَ

ফালাওলাইন কুনতুম গাইর মাদীনিন।উচ্চারণ

সে সময় তোমাদের চেয়ে আমিই তার অধিকতর নিকটে থাকি। তাফহীমুল কুরআন

যদি তোমাদের হিসাব-নিকাশ হওয়ার না-ই থাকে,মুফতী তাকী উসমানী

তোমরা যদি কর্তৃত্বাধীন না হও –মুজিবুর রহমান

যদি তোমাদের হিসাব-কিতাব না হওয়াই ঠিক হয়,মাওলানা মুহিউদ্দিন খান

তোমরা যদি কর্তৃত্বাধীন না হও! ইসলামিক ফাউন্ডেশন

তোমাদের যদি প্রতিফল দেয়া না হয়, তাহলে তোমরা কেনআল-বায়ান

তোমরা যদি (আমার) কর্তৃত্বের অধীন না হওতাইসিরুল

যদি তোমরা আজ্ঞাধীন না হয়ে থাক তবে কেন তোমরা পার না --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৮৬. অতঃপর যদি তোমরা হিসাব নিকাশ ও প্রতিফলের সম্মুখীন না হও(১),

(১) مَدِينِينَ শব্দের এক অর্থ হিসাব নিকাশের অধীন। কারণ, তারা মৃত্যুর পর হিসাব দেয়ার বিষয়টি অস্বীকার করত। (তাবারী) অপর অর্থ, পুনরুত্থিত হওয়া। যদি তোমরা পুনরুত্থিত না হওয়ার থাক, তবে রূহ ফেরত নিয়ে আস না কেন? (তাবারী) অপর অর্থ, প্রতিফল দেয়া। অর্থাৎ যদি তোমাদেরকে তোমাদের কাজের প্রতিফল না দিতে হয়, তবে তোমাদের রূহকে ফিরিয়ে নিয়ে আস না কেন? এ অর্থকে ইমাম তাবারী প্রাধান্য দিয়েছেন। কারও অধীন থাকা। অর্থাৎ যদি তোমরা কারও অধীন না থাক, কারও কর্তৃত্ব যদি তোমাদের উপর কার্যকর না থাকে, তবে তোমরা কেন তোমাদের রূহকে দেহে ফিরিয়ে আনতে সক্ষম হও না? (ইবন কাসীর; ফাতহুল কাদীর)

তাফসীরে আহসানুল বায়ান

(৮৬) তোমরা যদি কর্তৃত্বাধীন না হও,