ওয়া ইন্নাহূলাকাছামুল লাও তা‘লামূনা ‘আজীম।উচ্চারণ
এটা এক অতি বড় শপথ যদি তোমরা বুঝতে পার। তাফহীমুল কুরআন
আর তোমরা যদি বোঝ, তো এটা এক মহা শপথ, #%২৪%#মুফতী তাকী উসমানী
অবশ্যই এটা এক মহা শপথ, যদি তোমরা জানতে।মুজিবুর রহমান
নিশ্চয় এটা এক মহা শপথ-যদি তোমরা জানতে।মাওলানা মুহিউদ্দিন খান
অবশ্যই এটা এক মহাশপথ, যদি তোমরা জানতে- ইসলামিক ফাউন্ডেশন
আর নিশ্চয় এটি এক মহাকসম, যদি তোমরা জানতে,আল-বায়ান
তা অবশ্যই অতি বড় শপথ যদি তোমরা জানতে!তাইসিরুল
আর নিঃসন্দেহ এটি তো এক বিরাট শপথ, যদি তোমরা জানতে, --মাওলানা জহুরুল হক
এটি একটি অন্তর্বর্তী বাক্য। এতে নক্ষত্র পতনের শপথ যে বিশেষ তাৎপর্যপূর্ণ সে দিকে ইঙ্গিত করা হয়েছে। কেননা এ শপথের মাধ্যমে জানান দেওয়া হচ্ছে যে, নক্ষত্র পতনের স্থানসমূহ সাক্ষ্য দেয় কোন অতীন্দ্রিয়বাদীর পক্ষে এরূপ বাণী তৈরি করা সম্ভব নয়। দ্বিতীয়ত নক্ষত্ররাজির ব্যবস্থাপনা ও নিয়ম-শৃঙ্খলা অত্যন্ত পরিপক্ব ও সুসংহত। এর ভেতর কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার ক্ষমতা রাখে না। কুরআন মাজীদও তার মত এক পরিপক্ব ও সুবিন্যস্ত বাণী, যা এক সুচারু ব্যবস্থাপনার অধীনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করা হয়েছে।
৭৬. আর নিশ্চয় এটা এক মহাশপথ, যদি তোমরা জানতে—
(৭৬) অবশ্যই এটা এক মহা শপথ, যদি তোমরা জানতে।(1)
(1) (এ বিশাল বিশ্বের কত দূর দূরান্তে যে তারকারাজি ছড়িয়ে আছে, তা কি মানুষের জানা সম্ভব? সত্যিই এ শপথ, মহাশপথ!)