ইন্নাহূলাকুরআ-নুন কারীম।উচ্চারণ
এ তো মহা সম্মানিত কুরআন। ৩৭ তাফহীমুল কুরআন
নিশ্চয়ই এটা অতি সম্মানিত কুরআন,মুফতী তাকী উসমানী
নিশ্চয়ই এটা সম্মানিত কুরআন –মুজিবুর রহমান
নিশ্চয় এটা সম্মানিত কোরআন,মাওলানা মুহিউদ্দিন খান
নিশ্চয়ই এটা সম্মানিত কুরআন, ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় এটি মহিমান্বিত কুরআন,আল-বায়ান
অবশ্যই তা সম্মানিত কুরআন,তাইসিরুল
নিঃসন্দেহ এটি তো এক সম্মানিত কুরআন,মাওলানা জহুরুল হক
৩৭
তারকারাজি ও গ্রহসমূহের ‘অবস্থান স্থল’ অর্থ তাদের মনযিল ও তাদের কক্ষপথসমূহ। আর কুরআনের মহা সম্মানিত গ্রন্থ হওয়া সম্পর্কে ঐগুলোর শপথ করার অর্থ হচ্ছে ঊর্ধ্বজগতে সৌরজগতের ব্যবস্থাপনা যত সুসংবদ্ধ ও মজবুত এই বাণীও ততটাই সুসংবদ্ধ ও মজবুত। যে আল্লাহ ঐ ব্যবস্থা তৈরী করেছেন সে আল্লাহ এই বাণীও নাযিল করেছেন। মহাবিশ্বের অসংখ্য ছায়াপথ (Galaxies) ঐ সব ছায়াপথের মধ্যে সীমা সংখ্যাহীন নক্ষত্র (Stars) এবং গ্রহরাজি (Planets) বাহ্যত ছড়ানো ছিটানো দেখা গেলেও তাদের মধ্যে পূর্ণ মাত্রার যে সুসংবদ্ধতা বিরাজমান এ মহাগ্রন্থও ঠিক অনুরূপ পূর্ণ মাত্রার সুসংবদ্ধ ও সুবিন্যস্ত জীবন বিধান পেশ করে। যার মধ্যে আকীদা-বিশ্বাসের ভিত্তিতে নৈতিক চরিত্র, ইবাদত, তাহযীব, তামাদ্দুন, অর্থ ও সমাজ ব্যবস্থা, আইন ও আদালত, যুদ্ধ ও সন্ধি মোট কথা মানব জীবনের সকল বিষয় সম্পর্কে বিস্তারিত পথনির্দেশনা দেয়া হয়েছে এবং এর কোন একটি দিকই আরেকটি দিকের সাথে সামঞ্জস্যহীন ও বেখাপ্পা নয়। অথচ এই ব্যবস্থা বিভিন্ন আয়াত ও ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রদত্ত ভাষণে বর্ণনা করা হয়েছে। তাছাড়া ঊর্ধ্বজগতের জন্য আল্লাহর নির্ধারিত নিয়ম-শৃঙ্খলা যেমন অপরিবর্তনীয়, তাতে কোন সময় সামান্য পরিমাণ পার্থক্যও সূচিত হয় না, ঠিক তেমনি এই গ্রন্থে যেসব সত্য ও পথনির্দেশনা পেশ করা হচ্ছে তাও অটল ও অপরিবর্তনীয়, তার একটি বিন্দুকেও স্ব-স্থান বিচ্যুত করা যেতে পারে না।
৭৭. নিশ্চয় এটা মহিমান্বিত কুরআন(১),
(১) কুরআনের মহা সম্মানিত গ্ৰন্থ হওয়া সম্পর্কে ঐগুলোর শপথ করার অর্থ হচ্ছে ঊর্ধ্ব জগতে সৌরজগতের ব্যবস্থাপনা যত সুসংবদ্ধ ও মজবুত এই বাণীও ততটাই সুসংবদ্ধ ও মজবুত। (দেখুন, কুরতুবী)
(৭৭) নিশ্চয়ই এটা সম্মানিত কুরআন। (1)
(1) এটা কসমের জবাব।