ওয়া আসহা-বুশশিমা-লি মাআসহা-বুশ শিমা-ল।উচ্চারণ
বাঁ দিকের লোক। বাঁ দিকের লোকদের দুর্ভাগ্যের কথা আর কি বলা যাবে। তাফহীমুল কুরআন
আর যারা বাম হাতবিশিষ্ট, কী হতভাগ্য সে বাম-হাত বিশিষ্টগণ!মুফতী তাকী উসমানী
আর বাম দিকের দল, কত হতভাগা বাম দিকের দল!মুজিবুর রহমান
বামপার্শ্বস্থ লোক, কত না হতভাগা তারা।মাওলানা মুহিউদ্দিন খান
আর বামদিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল! ইসলামিক ফাউন্ডেশন
আর বাম দিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল!আল-বায়ান
আর বাম দিকের দল, কত হতভাগ্য বামদিকের দল!তাইসিরুল
কিন্তু বামপন্থীদল -- কেমনতর এই বামপন্থী দল।মাওলানা জহুরুল হক
৪১. আর বাম দিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল!
(৪১) আর বাম হাত-ওয়ালারা, কত হতভাগা বাম হাত-ওয়ালারা! (1)
(1) এ থেকে বুঝানো হয়েছে জাহান্নামীদের। এদেরকে তাদের আমলনামা বাম হাতে ধরানো হবে। আর এটা হবে তাদের নির্ধারিত দুর্ভাগ্যের নিদর্শন।