ওয়া ছুল্লাতুম মিনাল আ-খিরীন।উচ্চারণ
এবং পরবর্তীদের মধ্য থেকেও হবে অনেক। তাফহীমুল কুরআন
এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য হতে। #%১২%#মুফতী তাকী উসমানী
এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য হতে।মুজিবুর রহমান
এবং একদল পরবর্তীদের মধ্য থেকে।মাওলানা মুহিউদ্দিন খান
এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য হতে। ইসলামিক ফাউন্ডেশন
আর অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে।আল-বায়ান
আর পরবর্তীদের মধ্য থেকে বহুসংখ্যকতাইসিরুল
আর পরবর্তীকালীনদের মধ্যে থেকেও অধিক সংখ্যায়।মাওলানা জহুরুল হক
অর্থাৎ এই স্তরের মুমিন আগের যামানার লোকদের মধ্যেও অনেক হবে এবং পরের যামানার লোকদের মধ্যেও অনেক।
৪০. এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে।(১)
(১) আয়াতের এক অর্থ পূর্বেই বর্ণিত হয়েছে যে, أَوَّلِينَ বলে এই উম্মতেরই প্রাথমিক লোকদের বোঝানো হয়েছে। আর آخِرِينَ বলে এ উম্মতেরই পরবর্তী লোকদের বোঝানো হয়েছে। এমতাবস্থায় আয়াতের অর্থ স্পষ্ট। অর্থাৎ এ উম্মতের আসহাবুল ইয়ামীন উম্মতের প্রাথমিক লোকদের থেকে একটি বড় দল হবে। আর শেষের লোকদের থেকেও একটি বড় দল হবে। আর যদি আয়াতে أَوَّلِينَ বলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত সময়ের লোকদের বোঝানো হয় এবং آخِرِينَ বলে এ উম্মতে মুহাম্মদীকেই বোঝানো হয়ে থাকে তবে আয়াতের সারমর্ম এই হবে যে, ‘আসহাবুল-ইয়ামীন’ তথা মুমিন-মুত্তাকীগণ পূর্ববর্তী সমগ্র উম্মতের মধ্য থেকে একটি বড় দল হবে এবং একা উম্মতে মুহাম্মদীর মধ্য থেকে একটি বড় দল হবে। (দেখুন: কুরতুবী)
(৪০) এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য হতে। (1)
(1) নবী করীম (সাঃ)-এর উম্মতের মধ্য হতে অথবা তাঁর উম্মতের পরবর্তীদের মধ্য থেকে।