فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُقَرَّبِينَ

ফাআম্মাইন ক-না মিনাল মুকাররবীন।উচ্চারণ

মৃত সেই ব্যক্তি যদি মুকাররাবীনদের কেউ হয়ে থাকে তাফহীমুল কুরআন

অতপর সে (মৃত ব্যক্তি) যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের একজন হয়,মুফতী তাকী উসমানী

যদি সে নৈকট্য প্রাপ্তদের একজন হয় –মুজিবুর রহমান

যদি সে নৈকট্যশীলদের একজন হয়;মাওলানা মুহিউদ্দিন খান

যদি সে নৈকট্যপ্রাপ্তদের একজন হয়, ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর সে যদি নৈকট্যপ্রাপ্তদের অন্যতম হয়,আল-বায়ান

অতএব সে যদি (আল্লাহর) নৈকট্য প্রাপ্তদের একজন হয়তাইসিরুল

আর পক্ষান্তরে যদি সে নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৮৮. অতঃপর যদি সে নৈকট্যপ্ৰাপ্তদের একজন হয়,

তাফসীরে আহসানুল বায়ান

(৮৮) সুতরাং যদি সে নৈকট্যপ্রাপ্তদের একজন হয়, (1)

(1) সূরার শুরুতে নিজ নিজ কর্ম হিসাবে মানুষের যে তিনটি শ্রেণী উল্লেখ করা হয়েছে, তারই পুনরাবৃত্তি করা হচ্ছে। আলোচ্য আয়াতে তার প্রথম শ্রেণীর কথা বলা হচ্ছে, যাদেরকে ‘নৈকট্যপ্রাপ্ত’ ছাড়া অগ্রবর্তীও বলা হয়। কেননা তারা নেকী ও পুণ্যের প্রত্যেক কাজে সর্বদা আগে আগে থাকে এবং ঈমান গ্রহণ করার ব্যাপারেও তারা সবার অগ্রণী হয়। আর এই সদগুণের জন্যই তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত গণ্য হবে।