ওয়া আসহা-বুল ইয়ামীনি মাআসহা-বুল ইয়ামীন।উচ্চারণ
আর ডান দিকের লোকেরা। ডান দিকের লোকদের সৌভাগ্যের কথা আর কতটা বলা যাবে। তাফহীমুল কুরআন
আর যারা ডান হাত বিশিষ্ট, আহা, কেমন যে সে ডান-হাত বিশিষ্টগণ!মুফতী তাকী উসমানী
আর ডান দিকের দল! কত ভাগ্যবান ডান দিকের দল!মুজিবুর রহমান
যারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান।মাওলানা মুহিউদ্দিন খান
আর ডানদিকের দল, কত ভাগ্যবান ডানদিকের দল! ইসলামিক ফাউন্ডেশন
আর ডান দিকের দল; কত ভাগ্যবান ডান দিকের দল!আল-বায়ান
আর ডানদিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল!তাইসিরুল
আর ডানদিকের দল, -- কেমনতর এই ডানদিকের দল!মাওলানা জহুরুল হক
২৭. আর ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল!
(২৭) আর ডান হাত-ওয়ালারা, কত ভাগ্যবান ডান হাত-ওয়ালারা! (1)
(1) এ পর্যন্ত অগ্রবর্তী (مُقَرَّبِيْنَ) নৈকট্যপ্রাপ্তদের আলোচনা ছিল। এবারে أَصْحَابُ الْيَمِيْنِ (ডান হাত-ওয়ালা) থেকে সাধারণ মু’মিনদের কথা আলোচনা হচ্ছে।