لَّا مَقۡطُوعَةٖ وَلَا مَمۡنُوعَةٖ

লা-মাকতূ‘আতিওঁ ওয়ালা-মামনূ‘আহ।উচ্চারণ

প্রচুর ফলমূল ১৬ তাফহীমুল কুরআন

যা কখনও শেষ হবে না এবং যাতে কোন বাধাও দেওয়া হবে না।মুফতী তাকী উসমানী

যা শেষ হবেনা এবং যা নিষিদ্ধও হবেনা,মুজিবুর রহমান

যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয়,মাওলানা মুহিউদ্দিন খান

যা শেষ হবে না ও যা নিষিদ্ধও হবে না। ইসলামিক ফাউন্ডেশন

যা শেষ হবে না এবং নিষিদ্ধও হবে না।আল-বায়ান

যা কখনও শেষ হবে না, কক্ষনো নিষিদ্ধও হবে না।তাইসিরুল

ব্যাহত হবার নয় এবং নিষিদ্ধ হবারও নয়।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৬

মূল আয়াত হচ্ছে لَا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ । لَا مَقْطُوعَةٍ অর্থ তা কোন মওসূমী ফল হবে না যে, মওসূম শেষ হওয়ার পর আর পাওয়া যাবে না। তার উৎপাদন কোন সময় বন্ধ হবে না যে, কোন বাগানের সমস্ত ফল সংগ্রহ করে নেয়ার পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বাগান ফলশূন্য থাকবে। বরং যতই খাওয়া হোক না কেন সেখানে প্রতিটি মওসূমে প্রতিটি ফল পাওয়া যাবে এবং লাগাতার উৎপন্ন হতে থাকবে। আর لَا مَمْنُوعَةٍ অর্থ দুনিয়ার ফল বাগানসমূহের মত সেখানে কোন বাঁধা বিঘ্ন থাকবে না। ফল আহরণ ও খাওয়ার ব্যাপারে যেমন কোন বাঁধা থাকবে না তেমনি গাছে কাঁটা না থাকা এবং ফল অধিক উচ্চতায় না থাকার কারণে আহরণ করতেও কোন কষ্ট হবে না।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩৩. যা শেষ হবে না ও যা নিষিদ্ধও হবে না।(১)

(১) দুনিয়ার সাধারণ ফলের অবস্থা এই যে, মওসুম শেষ হয়ে গেলে ফলও শেষ হয়ে যায়। কোন ফল গ্ৰীষ্মকালে হয় এবং মওসুম শেষ হয়ে গেলে নিঃশেষ হয়ে যায়। আবার কোন ফল শীতকালে হয় এবং শীতকাল শেষ হয়ে গেলে ফলের নাম-নিশানাও অবশিষ্ট থাকে না। কিন্তু জান্নাতের প্রত্যেক ফল চিরস্থায়ী হবে- কোন মওসুমের মধ্যে সীমিত থাকবে না। এমনিভাবে দুনিয়াতে বাগানের পাহারাদাররা ফল ছিড়তে নিষেধ করে কিন্তু জান্নাতের ফল ছিড়তে কোন বাধা থাকবে না। (ইবন কাসীর; বাগভী, কুরতুবী)

তাফসীরে আহসানুল বায়ান

(৩৩) যা শেষ হবে না ও নিষিদ্ধও হবে না। (1)

(1) অর্থাৎ, এই ফলগুলো এমন মৌসমী ফল হবে না যে, মৌসম শেষ হয়ে গেলেই এই ফলগুলো আগামী মৌসম পর্যন্ত বিলুপ্ত হয়ে যাবে। ফলগুলো এ ধরনের ফুল-মুকুলের ঋতুর অধীনস্থ হবে না। বরং তা সদা-সর্বদা পাওয়া যাবে।