وَٱلنَّجۡمِ إِذَا هَوَىٰ

ওয়ান্নাজমি ইযা-হাওয়া-।

ভাবো তারকার কথা, যখন তা অস্ত যায়!

مَا ضَلَّ صَاحِبُكُمۡ وَمَا غَوَىٰ

মা-দাল্লা সা-হিবুকুম ওয়ামা-গাওয়া-।

তোমাদের সঙ্গী দোষ-ত্রুটি করেন না, আর তিনি বিপথেও যান না,

وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ

ওয়ামা-ইয়ানতিকু‘আনিল হাওয়া-।

আর তিনি ইচ্ছামত কোনো কথা বলেন না।

إِنۡ هُوَ إِلَّا وَحۡيٞ يُوحَىٰ

ইন হুওয়া ইল্লা-ওয়াহইঊ ইয়ূহা-।

এইখানা প্রত্যাদিষ্ট হওয়া প্রত্যাদেশবাণী বৈ তো নয়, --

عَلَّمَهُۥ شَدِيدُ ٱلۡقُوَىٰ

‘আল্লামাহূশাদীদুল কুওয়া-।

তাঁকে শিখিয়েছেন বিরাট শক্তিমান --

ذُو مِرَّةٖ فَٱسۡتَوَىٰ

যূ মিররতিন ফাছতাওয়া

বলবীর্যের অধিকারী। কাজেই তিনি পরিপূর্ণতায় পৌঁছলেন।

وَهُوَ بِٱلۡأُفُقِ ٱلۡأَعۡلَىٰ

ওয়া হুওয়া বিলউফুকিল আ‘লা-।

আর তিনি রয়েছেন ঊর্ধ্ব দিগন্তে।

ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ

ছু ম্মা দানা-ফাতাদাল্লা-।

তারপর তিনি সন্নিকটে এলেন, অতঃপর তিনি অবনত করলেন,

فَكَانَ قَابَ قَوۡسَيۡنِ أَوۡ أَدۡنَىٰ

ফাক-না ক-বা কাওছাইনি আও আদনা-।

তখন তিনি দুই ধনুকের ব্যবধানে রইলেন, অথবা আরও কাছে।

فَأَوۡحَىٰٓ إِلَىٰ عَبۡدِهِۦ مَآ أَوۡحَىٰ

ফাআওহাইলা-‘আবদিহী মাআওহা-।

তখন তিনি তাঁর বান্দার কাছে প্রত্যাদেশ করলেন যা তিনি প্রত্যাদেশ করেন।

مَا كَذَبَ ٱلۡفُؤَادُ مَا رَأَىٰٓ

মা-কাযাবাল ফুআ-দুমা-রআ-।

হৃদয় অস্বীকার করে নি যা তিনি দেখেছিলেন তাতে।

أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ

আফাতুমা-রূনাহূ‘আলা-মা-ইয়ার-।

তোমরা কি তবে তাঁর সঙ্গে বিতর্ক করবে যা তিনি দেখেছেন সে-সন্বন্ধে?

وَلَقَدۡ رَءَاهُ نَزۡلَةً أُخۡرَىٰ

ওয়া লাকাদ রআ-হু নাঝলাতান উখর-।

আর তিনি নিশ্চয়ই তাঁকে দেখেছিলেন অন্য এক অবতরণে --

عِندَ سِدۡرَةِ ٱلۡمُنتَهَىٰ

‘ইনদা ছিদ রতিল মুনতাহা-।

দূরদিগন্তের সিদরাহ্‌-গাছের কাছে,

عِندَهَا جَنَّةُ ٱلۡمَأۡوَىٰٓ

‘ইনদাহা-জান্নাতুল মা’ওয়া-।

তার কাছে আছে চির-উপভোগ্য উদ্যান।

إِذۡ يَغۡشَى ٱلسِّدۡرَةَ مَا يَغۡشَىٰ

ইয ইয়াগশাসসিদরতা মা -ইয়াগশা-।

দেখো! যা আচ্ছাদন করে তা ঢেকে দিয়েছিল সিদরাহ্‌-গাছকে,

مَا زَاغَ ٱلۡبَصَرُ وَمَا طَغَىٰ

মা-যা-গাল বাসারু ওয়ামা-তাগা-।

দৃষ্টি বিভ্রান্ত হয় নি এবং তা সীমা ছাড়িয়েও যায় নি।

لَقَدۡ رَأَىٰ مِنۡ ءَايَٰتِ رَبِّهِ ٱلۡكُبۡرَىٰٓ

লাকাদ রআ-মিন আ-য়া-তি রব্বিহিল কুবর-।

তিনি নিশ্চয়ই তাঁর প্রভুর শ্রেষ্ঠ নিদর্শনগুলোর মধ্যে চেয়ে দেখেছিলেন।

أَفَرَءَيۡتُمُ ٱللَّـٰتَ وَٱلۡعُزَّىٰ

আফারআইতুমুল্লা-তা ওয়াল ‘উঝঝা-।

তোমরা কি তবে ভেবে দেখেছ লাত ও 'উযযা,

وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلۡأُخۡرَىٰٓ

ওয়া মানা-তাছছা-লিছাতাল উখর-।

এবং মানাত, -- তৃতীয় আরেকটি?

أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلۡأُنثَىٰ

আলাকুমুযযাকারু ওয়ালাহুল উনছা-।

তোমাদের জন্য পুত্রসন্তান আর তাঁর জন্য কন্যা!

تِلۡكَ إِذٗا قِسۡمَةٞ ضِيزَىٰٓ

তিলকা ইযান কিছমাতুন দীঝা-।

এ তো বড়ই অসংগত বন্টন!

إِنۡ هِيَ إِلَّآ أَسۡمَآءٞ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٍۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهۡوَى ٱلۡأَنفُسُۖ وَلَقَدۡ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلۡهُدَىٰٓ

ইন হিয়া ইল্লাআছমাউন ছাম্মাইতুমূহাআনতুম ওয়া আ-বাউকুম মাআনঝালাল্লা-হু বিহা-মিন ছুলতা-নিন ইয়ঁইয়াত্তাবি‘ঊনা ইল্লাজ্জান্না ওয়ামা-তাহওয়াল আনফুছু ওয়া লাকাদ জাআহুম মিররব্বিহিমুল হুদা-।

তারা নামাবলী বৈ তো নয়, যা তোমরা নামকরণ করেছ -- তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা, যাদের জন্য আল্লাহ্ কোনো সনদ পাঠান নি। তারা তো শুধু অনুমানের এবং যা তাদের অন্তর কামনা করে তারই অনুসরণ করে। অথচ তাদের প্রভুর কাছ থেকে তাদের কাছে পথনির্দেশ অবশ্যই এসে গেছে।

أَمۡ لِلۡإِنسَٰنِ مَا تَمَنَّىٰ

আম লিলইনছা-নি মা-তামান্না-।

অথবা মানুষের জন্য কি তাই থাকবে যা সে কামনা করে?

فَلِلَّهِ ٱلۡأٓخِرَةُ وَٱلۡأُولَىٰ

ফালিল্লা-হিল আ-খিরতুওয়াল উলা-।

কিন্ত শেষটা তো আল্লাহ্‌র, আর প্রথমটাও।

۞وَكَم مِّن مَّلَكٖ فِي ٱلسَّمَٰوَٰتِ لَا تُغۡنِي شَفَٰعَتُهُمۡ شَيۡـًٔا إِلَّا مِنۢ بَعۡدِ أَن يَأۡذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرۡضَىٰٓ

ওয়াকাম মিম মালাকিন ফিছ ছামা-ওয়া-তি লা-তুগনী শাফা-‘আতুহুম শাইআন ইল্লা-মিম বা‘দিআইঁ ইয়া’যানাল্লা-হু লিমাইঁ ইয়াশাউ ওয়া ইয়ারদা-।

আর মহাকাশমন্ডলে কত যে ফিরিশ্‌তা রয়েছে যাদের সুপারিশ কোনো কাজে আসবে না যতক্ষণ না আল্লাহ্ অনুমতি দেন তার জন্য যাকে তিনি ইচ্ছা করেন ও তিনি সন্তষ্ট হয়েছেন।

إِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ لَيُسَمُّونَ ٱلۡمَلَـٰٓئِكَةَ تَسۡمِيَةَ ٱلۡأُنثَىٰ

ইন্নাল্লাযীনা লা- ইউ’মিনূনা বিলআ-খিরতি লাইউছাম্মূনাল মালাইকাতা তাছমিয়াতাল উনছা-।

নিঃসন্দেহ যারা পরকালে বিশ্বাস করে না তারা ফিরিশ্‌তাদের নাম দেয় মেয়েদের নামে।

وَمَا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٍۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغۡنِي مِنَ ٱلۡحَقِّ شَيۡـٔٗا

ওয়ামা-লাহুম বিহী মিন ‘ইলমিন ইয়ঁইয়াত্তাবি‘ঊনা ইল্লাজ্জান্না ওয়া ইন্নাজ্জান্না লাইউগনী মিনাল হাক্কিশাইআ-।

আর এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তারা তো অনুমানেরই অনুসরণ করছে, আর নিঃসন্দেহ সত্যের বিরুদ্ধে অনুমানে কোনো লাভ হয় না।

فَأَعۡرِضۡ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكۡرِنَا وَلَمۡ يُرِدۡ إِلَّا ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا

ফাআ‘রিদ‘আম্মান তাওয়াল্লা- ‘আন যিকরিনা-ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতাদ্দুনইয়া-।

সেজন্য তাকে উপেক্ষা করো যে আমাদের উপদেশ থেকে ফিরে যায় আর দুনিয়ার জীবন ছাড়া আর কিছু চায় না।

ذَٰلِكَ مَبۡلَغُهُم مِّنَ ٱلۡعِلۡمِۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِمَنِ ٱهۡتَدَىٰ

যা-লিকা মাবলাগুহুম মিনাল ‘ইলমি ইন্না রব্বাকা হুওয়া আ‘লামুবিমান দাল্লা ‘আন ছাবীলিহী ওয়া হুওয়া আ‘লামুবিমানিহতাদা-।

এইটিই তাদের জ্ঞানের শেষসীমা। নিঃসন্দেহ তোমার প্রভু -- তিনিই ভাল জানেন তাকে যে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে, আর তিনিই ভাল জানেন যে সৎপথপ্রাপ্ত।

وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ لِيَجۡزِيَ ٱلَّذِينَ أَسَـٰٓـُٔواْ بِمَا عَمِلُواْ وَيَجۡزِيَ ٱلَّذِينَ أَحۡسَنُواْ بِٱلۡحُسۡنَى

ওয়া লিল্লা-হি মা-ফিছ ছামা-ওয়া-তি ওয়ামা-ফিল আরদি লিইয়াজঝিইয়াল্লাযীনা আছাউ বিমা-‘আমিলূওয়া ইয়াজঝিইয়াল্লাযীনা আহছানূবিলহুছনা-।

আর মহাকাশমন্ডলে যা-কিছু আছে এবং যা-কিছু আছে পৃথিবীতে তা আল্লাহ্‌রই, যেন যারা মন্দ কাজ করেছে তাদের তিনি প্রতিফল দিতে পারেন যা তারা করেছে সেজন্য, আর যারা সৎকাজ করেছে তাদের তিনি ভালভাবে প্রতিদান দিতে পারেন।

ٱلَّذِينَ يَجۡتَنِبُونَ كَبَـٰٓئِرَ ٱلۡإِثۡمِ وَٱلۡفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلۡمَغۡفِرَةِۚ هُوَ أَعۡلَمُ بِكُمۡ إِذۡ أَنشَأَكُم مِّنَ ٱلۡأَرۡضِ وَإِذۡ أَنتُمۡ أَجِنَّةٞ فِي بُطُونِ أُمَّهَٰتِكُمۡۖ فَلَا تُزَكُّوٓاْ أَنفُسَكُمۡۖ هُوَ أَعۡلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ

আল্লাযীনা ইয়াজতানিবূনা কাবাইরলইছমি ওয়ালফাওয়া-হিশা ইল্লাল লামামা ইন্না রব্বাকা ওয়া-ছি‘উল মাগফিরতি হুওয়া আ‘লামুবিকুম ইয আনশাআকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফী বুতূনি উম্মাহা-তিকুম ফালা-তুঝাক্কুআনফুছাকুম হুওয়া আ‘লামুবিমানিত্তাক-।

যারা বর্জন করে বড় বড় পাপাচার ও অশ্লীল কাজ -- মুখোমুখি হওয়া ভিন্ন -- তোমার প্রভু পরিত্রাণে নিশ্চয়ই অপরিসীম। তিনি তোমাদের ভালো জানেন যখন থেকে তিনি তোমাদের সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে, আর যখন তোমরা ছিলে তোমাদের মায়ের পেটে ভ্রণরূপে। অতএব তোমরা তোমাদের নিজেদের গুণগান করো না। তিনিই ভালো জানেন তাকে যে ধর্মভীরুতা অবলন্বন করে।

أَفَرَءَيۡتَ ٱلَّذِي تَوَلَّىٰ

আফারআইতাল্লাযী তাওয়াল্লা-।

তুমি কি তবে তাকে দেখেছ যে ফিরে যায়,

وَأَعۡطَىٰ قَلِيلٗا وَأَكۡدَىٰٓ

ওয়া আ‘তা-কালীলাওঁ ওয়া আকদা-।

আর যৎসামান্য দান করে এবং নির্দয়তা দেখায়?

أَعِندَهُۥ عِلۡمُ ٱلۡغَيۡبِ فَهُوَ يَرَىٰٓ

আ ‘ইনদাহূ‘ইলমুল গাইবি ফাহুওয়া ইয়ার-।

তার কাছে কি অদৃশ্য সম্পর্কে জ্ঞান রয়েছে ফলে সে দেখত পাচ্ছে?

أَمۡ لَمۡ يُنَبَّأۡ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ

আম লাম ইউনাব্বা’ বিমা-ফী সুহুফি মুছা-।

অথবা তাকে কি সংবাদ দেওয়া হয় নি মূসার গ্রন্থে যা আছে সে-সন্বন্ধে,

وَإِبۡرَٰهِيمَ ٱلَّذِي وَفَّىٰٓ

ওয়া ইবর-হীমাল্লাযী ওয়াফফা।

এবং ইব্রাহীম সন্বন্ধে যিনি সম্পূর্ণরূপে প্রতিপালন করেছিলেন --

أَلَّا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰ

আল্লা-তাঝিরু ওয়া-ঝিরতুওঁবিঝর উখর-।

যথা কোনো ভারবাহী অন্যের বোঝা বহন করবে না,

وَأَن لَّيۡسَ لِلۡإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰ

ওয়াআল লাইছা লিলইনছা-নি ইল্লা-মা-ছা‘আ-।

আর এই যে মানুষের জন্য কিছুই থাকবে না যার জন্য সে চেষ্টা না ক’রে,

وَأَنَّ سَعۡيَهُۥ سَوۡفَ يُرَىٰ

ওয়া আন্না ছা‘ইয়াহূছাওফা ইউর-।

আর এই যে, তার প্রচেষ্টা অচিরেই দৃষ্টিগোচর হবে,

ثُمَّ يُجۡزَىٰهُ ٱلۡجَزَآءَ ٱلۡأَوۡفَىٰ

ছু ম্মা ইউজঝা-হুল জাঝাআল আওফা-।

তারপর তাকে প্রতিদান দেওয়া হবে পরিপূর্ণ প্রতিদানে,

وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلۡمُنتَهَىٰ

ওয়া আন্না ইলা-রব্বিকাল মুনতাহা-।

আর এই যে, তোমার প্রভুর দিকেই হচ্ছে শেষ-সীমা,

وَأَنَّهُۥ هُوَ أَضۡحَكَ وَأَبۡكَىٰ

ওয়া আন্নাহূহুওয়া আদহাকা ওয়া আবক-।

আর এই যে, তিনিই হাসান আর তিনিই কাঁদান,

وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحۡيَا

ওয়া আন্নাহূহুওয়া আমা-তা ওয়া আহইয়া-।

আর এই যে, তিনিই মারেন ও তিনিই বাঁচান।

وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰ

ওয়া আন্নাহূখালাকাঝ ঝাওজাইনিযযাকার ওয়াল উনছা-।

আর এই যে, তিনিই সৃষ্টি করেছেন জোড়ায়-জোড়ায় নর ও নারী, --

مِن نُّطۡفَةٍ إِذَا تُمۡنَىٰ

মিন নুতফাতিন ইযা-তুমনা।

শুক্রকীট থেকে যখন তাকে বিন্যাস করা হয়,

وَأَنَّ عَلَيۡهِ ٱلنَّشۡأَةَ ٱلۡأُخۡرَىٰ

ওয়া আন্না ‘আলাইহিন্নাশআতাল উখর-।

আর এই যে, তাঁর উপরেই রয়েছে পুনরায় উত্থানের দায়িত্ব,

وَأَنَّهُۥ هُوَ أَغۡنَىٰ وَأَقۡنَىٰ

ওয়া আন্নাহূহুওয়া আগনা-ওয়া আকনা-।

আর এই যে, তিনিই ধনদৌলত দেন ও সুখ-সমৃদ্ধি প্রদান করেন,

وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعۡرَىٰ

ওয়া আন্নাহূহুওয়া রব্বুশ শি‘র-।

আর এই যে, তিনিই শি'রা নক্ষত্রের প্রভু,

وَأَنَّهُۥٓ أَهۡلَكَ عَادًا ٱلۡأُولَىٰ

ওয়া আন্নাহূআহলাকা ‘আ-দানিল ঊলা-।

আর এই যে, তিনিই ধ্বংস করেছিলেন প্রাচীনকালের 'আদ-জাতিকে,

وَثَمُودَاْ فَمَآ أَبۡقَىٰ

ওয়া ছামূদা ফামাআবক-।

আর ছামূদ-জাতিও, তাই তিনি বাকী রাখেন নি,

وَقَوۡمَ نُوحٖ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُواْ هُمۡ أَظۡلَمَ وَأَطۡغَىٰ

ওয়া কাওমা নূহিম মিন কাবলু ইন্নাহুম ক-নূহুম আজলামা ওয়া আতগা-।

আর নূহ-এর লোকদলও এর আগে। নিঃসন্দেহ তারা ছিল -- তারাই তো ছিল অত্যন্ত অত্যাচারী ও বেজায় অবাধ্য।

وَٱلۡمُؤۡتَفِكَةَ أَهۡوَىٰ

ওয়াল মু’তাফিকাতা আহওয়া-।

আর উলটে ফেলা শহরগুলো -- তিনি ধ্বংস করেছিলেন,

فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ

ফাগাশশা-হা-মা-গাশশা-।

ফলে তাদের তিনি ঢেকে দিয়েছিলেন যা ঢেকে দেয়।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ

ফাবিআইয়ি আ-লাই রব্বিকা তাতামা-র-।

অতএব তোমার প্রভুর কোন অনুগ্রহ সম্পর্কে তুমি বাদানুবাদ করবে?

هَٰذَا نَذِيرٞ مِّنَ ٱلنُّذُرِ ٱلۡأُولَىٰٓ

হা-যা-নাযীরুম মিনান নুযুরিল ঊলা-।

প্রাচীনকালের সতর্ককারীদের মধ্যে থেকে ইনি হচ্ছেন একজন সতর্ককারী।

أَزِفَتِ ٱلۡأٓزِفَةُ

আ-ঝিফাতিল আ-ঝিফাহ।

আসন্ন ঘটনা সমাগত,

لَيۡسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ

লাইছা লাহা-মিন দূনিল্লা-হি ক-শিফাহ।

এটি দূর করবার মতো আল্লাহ্ ছাড়া আর কেউ নেই।

أَفَمِنۡ هَٰذَا ٱلۡحَدِيثِ تَعۡجَبُونَ

আফামিন হা-যাল হাদীছিতা‘জাবূন।

এই বিবৃতিতে তোমরা কি তাজ্জব হচ্ছ?

وَتَضۡحَكُونَ وَلَا تَبۡكُونَ

ওয়া তাদহাকূনা ওয়ালা-তাবকূন।

আর তোমরা কি হাসছ, তোমরা কি আর কাঁদবে না?

وَأَنتُمۡ سَٰمِدُونَ

ওয়া আনতুম ছা-মিদূন।

আর তোমরা তো হেলাফেলা করছ।

۩ فَٱسۡجُدُواْۤ لِلَّهِۤ وَٱعۡبُدُواْ

ফাছজূদূলিল্লা-হি ওয়া‘বুদূ(ছিজদাহ-১২)।

অতএব আল্লাহ্‌র প্রতি সিজদা করো এবং উপাসনা করো।