وَأَنَّهُۥٓ أَهۡلَكَ عَادًا ٱلۡأُولَىٰ

ওয়া আন্নাহূআহলাকা ‘আ-দানিল ঊলা-।উচ্চারণ

আর একথাও যে, তিনিই প্রথম আদকে ৪৫ ধ্বংস করেছেন তাফহীমুল কুরআন

এবং এই যে, তিনিই ‘প্রথম ‘আদ’-কে ধ্বংস করেছেন। #%২৭%#মুফতী তাকী উসমানী

এবং এই যে, তিনিই প্রথম ‘আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন।মুজিবুর রহমান

তিনিই প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন,মাওলানা মুহিউদ্দিন খান

আর এই যে, তিনিই প্রাচীন ‘আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন ইসলামিক ফাউন্ডেশন

আর তিনিই প্রাচীন ‘আদ জাতিকে ধ্বংস করেছেন।আল-বায়ান

আর এই যে, তিনিই প্রাচীন ‘আদ জাতিকে ধ্বংস করেছিলেন,তাইসিরুল

আর এই যে, তিনিই ধ্বংস করেছিলেন প্রাচীনকালের 'আদ-জাতিকে,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৪৫

প্রথম আদ অর্থ প্রাচীন আদ জাতি যাদের কাছে হযরত হূদ আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। হযরত হূদকে (আঃ) অস্বীকার করার অপরাধে এ জাতি আল্লাহ‌র আযাবের শিকার হলে যারা তার ওপর ঈমান এনেছিল কেবল তারাই রক্ষা পায়। এদের বংশধরদেরকে ইতিহাসে পরবর্তীকালে আদ বা দ্বিতীয় আদ বলা হয়ে থাকে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

‘প্রথম ‘আদ’ বলা হয় হযরত হূদ ‘আলায়হিস সালামের কওমকে। এ জাতি (খৃ.পূ. আনুমানিক ২০০-খৃ. পূ. ১৭০০) দক্ষিণ আরবের ইয়ামান ও হাযরামাওত অঞ্চলে বাস করত। তাদেরকে ‘আদ ইরাম’ও বলা হয়। তারা অত্যন্ত শক্তিশালী জাতি ছিল। নাগরিক সভ্যতায় প্রভূত উন্নতি লাভ করেছিল। কিন্তু ছিল ঘোর অবাধ্য ও দুরাচার। হযরত হূদ (‘আ.)-এর সব রকম দাওয়াতী মেহনতকে তারা চরমভাবে প্রত্যাখ্যান করে। পরিশেষে আল্লাহ তাআলা টানা সাত রাত, আট দিনের ঝড়-ঝঞ্ঝা দ্বারা তাদেরকে ধ্বংস করে দেন। মুষ্টিমেয় যারা ঈমান এনেছিল তারা আযাবের আগে সে অঞ্চল ত্যাগ করে হিজায এলাকায় চলে যায়। তাদের বংশধরদেরকে বলা হয় দ্বিতীয় ‘আদ। -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

৫০. আর এই যে, তিনিই প্রাচীন আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন,

তাফসীরে আহসানুল বায়ান

(৫০) আর এই যে, তিনিই প্রথম আ’দ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন। (1)

(1) এখানে আ’দ জাতিকে প্রথম এই জন্য বলা হয়েছে যে, এদের ধ্বংস সামূদ জাতির পূর্বে হয়েছে। অথবা এই কারণে যে, নূহ (আঃ)-এর জাতির পর সর্বপ্রথম এদেরকেই ধ্বংস করা হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে, আ’দ নামে দু’টি জাতি গত হয়েছে। এরা ছিল প্রথম, যাদেরকে প্রচন্ড বায়ু দ্বারা ধ্বংস করা হয়েছে। পক্ষান্তরে দ্বিতীয়টি কালচক্রের সাথে বিভিন্ন নামে নামান্তরিত হয়ে চলতে থাকে এবং বিচ্ছিন্নভাবে বিদ্যমান থাকে।