وَأَنَّ عَلَيۡهِ ٱلنَّشۡأَةَ ٱلۡأُخۡرَىٰ

ওয়া আন্না ‘আলাইহিন্নাশআতাল উখর-।উচ্চারণ

একথা যে, “পুনরায় জীবন দান করাও তাঁরই কাজ।” ৪২ তাফহীমুল কুরআন

এবং এই যে, দ্বিতীয় জীবন দেওয়ার দায়িত্ব তাঁরই।মুফতী তাকী উসমানী

আর এই যে, পুনরুত্থান ঘটানোর দায়িত্ব তাঁরই।মুজিবুর রহমান

পুনরুত্থানের দায়িত্ব তাঁরই,মাওলানা মুহিউদ্দিন খান

আর এই যে, পুনরুত্থান ঘটাবার দায়িত্ব তাঁরই, ইসলামিক ফাউন্ডেশন

আর নিশ্চয় পুনরায় সৃষ্টির দায়িত্ব তাঁর উপরই।আল-বায়ান

আর এই যে, পুনরায় সৃষ্টির দায়িত্বভার তাঁরই উপর,তাইসিরুল

আর এই যে, তাঁর উপরেই রয়েছে পুনরায় উত্থানের দায়িত্ব,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৪২

ওপরের দু’টি আয়াতের সাথে এ আয়াতটি মিলিয়ে পড়লে বুঝা যায়, বাক্যের বিন্যাস থেকে আপনা আপনি মৃত্যুর পরের জীবনের প্রমাণও পাওয়া যাচ্ছে। যে আল্লাহ‌ মৃত্যু এবং জীবন দান করার ক্ষমতা রাখেন, যিনি এক ফোঁটা নগণ্য শুক্র দিয়ে মানুষের মত একটি সৃষ্টিকে তৈরী করেন, বরং সৃষ্টির একই উপাদান ও একই সৃষ্টির পদ্ধতি থেকে নারী ও পুরুষের দু’টি স্বতন্ত্র শ্রেণী সৃষ্টি করে দেখান, তাঁর জন্য মানুষকে পুনরায় সৃষ্টি করা কোন কঠিন কাজ নয়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪৭. আর এই যে, পুনরুত্থান ঘটানোর দায়িত্ব তাঁরই(১),

(১) অর্থাৎ যিনি মানুষকে প্রথমবার সৃষ্টি করেছেন, তার জন্য মানুষকে পুনরায় সৃষ্টি করা কোন কঠিন কাজ নয়। সেদিন হচ্ছে কিয়ামতের দিন। (ইবন কাসীর)

তাফসীরে আহসানুল বায়ান

(৪৭) আর এই যে, পুনরুত্থান ঘটাবার দায়িত্ব তাঁরই।