مِن نُّطۡفَةٍ إِذَا تُمۡنَىٰ

মিন নুতফাতিন ইযা-তুমনা।উচ্চারণ

-এক ফোঁটা শুক্রের সাহায্যে যখন তা নিক্ষেপ করা হয়।” ৪১ তাফহীমুল কুরআন

(তাও কেবল) একটি বিন্দু দ্বারা, যখন তা স্খলিত করা হয়। #%২৪%#মুফতী তাকী উসমানী

শুক্র বিন্দু হতে যখন তা স্খলিত হয়;মুজিবুর রহমান

একবিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়।মাওলানা মুহিউদ্দিন খান

শুক্রবিন্দু হতে, যখন তা স্খলিত হয়, ইসলামিক ফাউন্ডেশন

শুক্রবিন্দু থেকে যখন তা নিক্ষিপ্ত হয়।আল-বায়ান

এক ফোঁটা শুক্র হতে যখন তা নিক্ষিপ্ত হয়তাইসিরুল

শুক্রকীট থেকে যখন তাকে বিন্যাস করা হয়,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৪১

ব্যাখ্যার জন্য দেখুন, তাফহীমুল কুরআন, আর রূম, টীকা ২৭ থেকে ৩০; আশ শূরা টীকা ৭৭।

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ শুক্র তো একই। কিন্তু তা থেকেই কখনও পুরুষ সৃষ্টি হয়, কখনও নারী। যেই আল্লাহ শুক্রের ক্ষুদ্র বিন্দু দ্বারা পুরুষ ও নারী সৃষ্টি করার জন্য তার ভেতর আলাদা-আলাদা বৈশিষ্ট্য দান করেন, তিনি কি সেই পুরুষ ও নারীকে তাদের মৃত্যুর পর পুনরায় জীবন দান করার ক্ষমতা রাখেন না?

তাফসীরে জাকারিয়া

৪৬. শুক্রবিন্দু হতে, যখন তা স্খলিত হয়,

তাফসীরে আহসানুল বায়ান

(৪৬) শুক্রবিন্দু হতে যখন তা স্খলিত হয়।