আম লিলইনছা-নি মা-তামান্না-।উচ্চারণ
মানুষ যা চায় তাই কি তার জন্য ঠিক? ২০ তাফহীমুল কুরআন
মানুষ যা-কিছু কামনা করে, তাই কি তার প্রাপ্য? #%১৩%#মুফতী তাকী উসমানী
মানুষ যা চায় তাই কি সে পায়?মুজিবুর রহমান
মানুষ যা চায়, তাই কি পায়?মাওলানা মুহিউদ্দিন খান
মানুষ যা চায় তাই কি সে পায় ? ইসলামিক ফাউন্ডেশন
মানুষের জন্য তা কি হয়, যা সে চায়?আল-বায়ান
মানুষ কি তাই পায় যা সে চায়? (আল্লাহ যাকে যেভাবে ইচ্ছে সেভাবে দেন ইহকালে আর পরকালে),তাইসিরুল
অথবা মানুষের জন্য কি তাই থাকবে যা সে কামনা করে?মাওলানা জহুরুল হক
২০
এ আয়াতের দ্বিতীয় অর্থ এও হতে পারে যে, যাকে ইচ্ছা তাকেই উপাস্য বানিয়ে নেয়ার অধিকার কি মানুষের আছে? এর তৃতীয় অর্থ এও গ্রহণ করা যেতে পারে যে, ঐসব উপাস্যের কাছে মানুষ তার কামনা-বাসনা ও আকাঙ্ক্ষা পূরণের যে আশা করে তা কি কখনো পূরণ হওয়া সম্ভব?
মুশরিকরা তাদের মনগড়া উপাস্যদের সম্পর্কে বলত, তারা আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করবে (দেখুন সূরা ইউনুস ১০ : ১৮)। আল্লাহ তাআলা বলছেন, এটা তো তোমাদের কামনা, কিন্তু মানুষ যা চায়, তাই পায় নাকি?
২৪. মানুষ যা চায় তাই কি সে পায়?
(২৪) মানুষ যা আশা করে, তাই কি সে পায়? (1)
(1) অর্থাৎ, এরা যে চায়, এদের এই উপাস্যগুলো এদের উপকার করুক এবং এদের হয়ে সুপারিশ করুক, এটা কখনোই সম্ভব নয়।