হা-যা-নাযীরুম মিনান নুযুরিল ঊলা-।উচ্চারণ
এটি একটি সাবধান বাণী- ইতিপূর্বে আগত সাবধান বাণীসমূহের মধ্য থেকে। ৪৯ তাফহীমুল কুরআন
সে (অর্থাৎ রাসূল)-ও পূর্ববর্তী সতর্ককারীদের মত একজন সতর্ককারী।মুফতী তাকী উসমানী
অতীতের সতর্ককারীদের ন্যায় এই নাবীও এক সতর্ককারী;মুজিবুর রহমান
অতীতের সতর্ককারীদের মধ্যে সে-ও একজন সতর্ককারী।মাওলানা মুহিউদ্দিন খান
অতীতের সতর্ককারীদের ন্যায় এই নবীও এক সতর্ককারী।ইসলামিক ফাউন্ডেশন
অতীত সতর্ককারীদের মত এই নবীও একজন সতর্ককারী।আল-বায়ান
অতীতের সতর্ককারীদের মত এ (নবীও) একজন সতর্ককারী।তাইসিরুল
প্রাচীনকালের সতর্ককারীদের মধ্যে থেকে ইনি হচ্ছেন একজন সতর্ককারী।মাওলানা জহুরুল হক
৪৯
মূল কথাটি হল هَذَا نَذِيرٌ مِنَ النُّذُرِ الْأُولَى । এ আয়াতটির ব্যাখ্যায় মুফাসসিরগণের তিনটি মত হলো। এক نَذِيْر অর্থ মুহাম্মাদ ﷺ । দুই, এর অর্থ কুরআন। তিন, এর অর্থ অতীতের ধ্বংস প্রাপ্ত জাতিসমূহের পরিণতি যা পূর্ববর্তী আয়াতসমূহে বর্ণনা করা হয়েছে। পরবর্তী বিষয়বস্তু বিচারে আমাদের মতে এ তৃতীয় ব্যাখ্যাই অগ্রাধিকার পাওয়ার যোগ্য।
৫৬. এ নবীও(১) অতীতের সতর্ককারীদের মতই এক সতর্ককারী।
(১) هذا শব্দ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অথবা কুরআনের প্রতি ইশারা হয়েছে। অর্থাৎ ইনি অথবা এই কুরআনও পূর্ববর্তী নবী-রাসূলগণ অথবা কিতাবসমূহের ন্যায় আল্লাহর পক্ষ থেকে সতর্ককারীরূপে প্রেরিত। ইনি সরল পথ এবং দ্বীন ও দুনিয়ার সাফল্য সংবলিত নির্দেশাবলি নিয়ে আগমন করেছেন এবং বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহর শাস্তির ভয় দেখান। তাছাড়া এর দ্বারা তৃতীয় আরেকটি অর্থ হতে পারে, তা হচ্ছে, অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের পরিণতি যা পূর্ববর্তী আয়াতসমূহে বৰ্ণনা করা হয়েছে, তা তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী। (কুরতুবী)
(৫৬) অতীতের সতর্ককারীদের ন্যায় এও একজন সতর্ককারী।