أَزِفَتِ ٱلۡأٓزِفَةُ

আ-ঝিফাতিল আ-ঝিফাহ।উচ্চারণ

আগমনকারী মুহূর্ত অতি সন্নিকটবর্তী হয়েছে। ৫০ তাফহীমুল কুরআন

আসন্ন কাল তো নিকটে এসে গেছে।মুফতী তাকী উসমানী

কিয়ামাত আসন্ন,মুজিবুর রহমান

কেয়ামত নিকটে এসে গেছে।মাওলানা মুহিউদ্দিন খান

কিয়ামত আসন্ন, ইসলামিক ফাউন্ডেশন

কিয়ামত নিকটবর্তী।আল-বায়ান

আগমনকারী মুহূর্ত (ক্বিয়ামত) নিকটবর্তী।তাইসিরুল

আসন্ন ঘটনা সমাগত,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৫০

অর্থাৎ একথা মনে করো না যে, চিন্তা-ভাবনা করার জন্য এখনো অনেক সময় আছে। তাই এসব কথা নিয়ে এখনই গুরুত্ব সহকারে চিন্তা-ভাবনা করার এবং অবিলম্বে এসব মেনে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তাড়াহুড়ার প্রয়োজনটা কি? কিন্তু না; তোমাদের কেউ-ই জানে না তার জন্য জীবনের আর কতটা সময় এখনো আছে। যে কোন সময় তোমাদের যে কোন লোকের মৃত্যু এসে হাজির হতে পারে এবং অকস্মাৎ কিয়ামতও এসে পড়তে পারে। তাই চূড়ান্ত ফায়সালার মুহূর্তকে দূরে মনে করো না। যে ব্যক্তিই নিজের পরিণাম সম্পর্কে ভেবে দেখতে চায় সে যেন এক মুহূর্তও বিলম্ব না করে নিজেকে সংযত করে। কারণ, প্রতিবার শ্বাস গ্রহণের সাথে সাথে এ সম্ভাবনাও বিদ্যমান যে, দ্বিতীয়বার শ্বাস গ্রহণের আর কোন সুযোগ হয়তো পাওয়া যাবে না।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫৭. কিয়ামত আসন্ন(১),

(১) আয়াতের শাব্দিক অর্থ দাঁড়ায়, নিকটে আগমনকারী বস্তু নিকটে এসে গেছে। আল্লাহ ব্যতীত কেউ এর গতিরোধ করতে পারবে না। (ইবন কাসীর; মুয়াসসার)। এখানে নিকটে আগমনকারী বলে কেয়ামত বোঝানো হয়েছে। সমগ্ৰ বিশ্বের বয়সের দিক দিয়ে কেয়ামত নিকটে এসে গেছে। (কুরতুবী)

তাফসীরে আহসানুল বায়ান

(৫৭) কিয়ামত আসন্ন।