লাইছা লাহা-মিন দূনিল্লা-হি ক-শিফাহ।উচ্চারণ
আল্লাহ্ ছাড়া আর কেউ তার প্রতিরোধকারী নেই। ৫১ তাফহীমুল কুরআন
আল্লাহ ছাড়া এমন কেউ নেই, যে তা রোধ করতে পারে।মুফতী তাকী উসমানী
আল্লাহ ছাড়া কেহই এটা ব্যক্ত করতে সক্ষম নয়।মুজিবুর রহমান
আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়।মাওলানা মুহিউদ্দিন খান
আল্লাহ্ ব্যতীত কেউই এটা ব্যক্ত করতে সক্ষম নয়। ইসলামিক ফাউন্ডেশন
আল্লাহ ছাড়া কেউই তা প্রকাশ করতে সক্ষম নয়।আল-বায়ান
আল্লাহ ছাড়া কেউ তা সরাতে পারে না (বা প্রকাশ করতে পারে না)।তাইসিরুল
এটি দূর করবার মতো আল্লাহ্ ছাড়া আর কেউ নেই।মাওলানা জহুরুল হক
৫১
অর্থাৎ ফায়সালার সময় যখন এসে পড়বে তখন তোমরা না পারবে তা প্রতিরোধ করতে আর আল্লাহ ছাড়া তোমাদের যেসব উপাস্য আছে তাদের কারো এমন ক্ষমতাও নেই যে তা ঠেকাতে পারে। তা ঠেকালে কেবল মাত্র আল্লাহ তা’আলাই ঠেকাতে পারেন। কিন্তু আল্লাহ তা’আলা তা ঠেকাবেন না।
৫৮. আল্লাহ ছাড়া কেউই এটা প্ৰকাশ করতে সক্ষম নয়।
(৫৮) আল্লাহ ছাড়া কেউই তা ব্যক্ত করতে সক্ষম নয়।