আফামিন হা-যাল হাদীছিতা‘জাবূন।উচ্চারণ
তাহলে কি এসব কথা শুনেই তোমরা বিস্ময় প্রকাশ করছো? ৫২ তাফহীমুল কুরআন
তবে কি তোমরা এ কথায়ই বিস্ময়বোধ করছ?মুফতী তাকী উসমানী
তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করছ!মুজিবুর রহমান
তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছ?মাওলানা মুহিউদ্দিন খান
তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করছো! ইসলামিক ফাউন্ডেশন
তোমরা কি এ কথায় বিস্ময় বোধ করছ?আল-বায়ান
তোমরা কি এ কথায় বিস্মিত হচ্ছ?তাইসিরুল
এই বিবৃতিতে তোমরা কি তাজ্জব হচ্ছ?মাওলানা জহুরুল হক
৫২
মূল আয়াতেهَذَا الْحَدِيثِ শব্দ ব্যবহৃত হয়েছে। রসূলুল্লাহ্ ﷺ এর মাধ্যমে কুরআন মজীদের আকারে যেসব শিক্ষা পেশ করা হচ্ছিলো এর দ্বারা সেই সব শিক্ষাকে বুঝানো হয়েছে। আর বিস্ময় বলতে বুঝানো হয়েছে সেই বিস্ময়কে যা অভিনব ও অবিশ্বাস্য কথা শুনে মানুষ প্রকাশ করে থাকে। আয়াতটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে, মুহাম্মাদ ﷺ যে বিষয়ের প্রতি আহবান জানাচ্ছেন, তা তো এসব কথাই যা তোমরা শুনছো। তাহলে এগুলোই কি সেই সব কথা যা শুনে তোমরা কান খাড়া করে থাকো এবং বিস্ময়ের সাথে এমনভাবে মুখের দিকে তাকাতে থাকো যেন তোমাদেরকে কোন অদ্ভুত ও অভিনব কথা শুনানো হচ্ছে?
৫৯. তোমরা কি এ কথায় বিস্ময় বোধ করছ!
(৫৯) তোমরা কি এই কথায় বিস্ময়বোধ করছ? (1)
(1) এখানে ‘কথা’ বলতে কুরআন মাজীদের বাণীকে বুঝানো হয়েছে। অর্থাৎ, এর ব্যাপারে তোমরা আশ্চর্যান্বিত হও ও ঠাট্টা-বিদ্রূপ কর, অথচ এতে না কোন আশ্চর্য হওয়ার কথা আছে, আর না কোন মিথ্যা ও হাস্যকর বিষয়।