وَتَضۡحَكُونَ وَلَا تَبۡكُونَ

ওয়া তাদহাকূনা ওয়ালা-তাবকূন।উচ্চারণ

হাসছো কিন্তু কাঁদছো না? ৫৩ তাফহীমুল কুরআন

এবং (একে উপহাসের বিষয় বানিয়ে) হাসি-ঠাট্টা করছ এবং কান্নাকাটি করছ না;মুফতী তাকী উসমানী

এবং হাসি- ঠাট্টা করছ! ক্রন্দন করছনা?মুজিবুর রহমান

এবং হাসছ-ক্রন্দন করছ না?মাওলানা মুহিউদ্দিন খান

এবং হাসিঠাট্টা করছো! ক্রন্দন করছো না ? ইসলামিক ফাউন্ডেশন

আর হাসছ এবং কাঁদছ না?আল-বায়ান

আর হাসছ, কাঁদছ না?তাইসিরুল

আর তোমরা কি হাসছ, তোমরা কি আর কাঁদবে না?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৫৩

অর্থাৎ নিজেদের মূর্খতা ও গোমরাহীর কারণে যেখানে তোমাদের কান্না আসা দরকার সেখানে যে সত্য তোমাদের সামনে পেশ করা হচ্ছে তা নিয়ে তোমরা ঠাট্টা ও বিদ্রূপ করছো।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৬০. আর হাসি-ঠাট্টা করছ! এবং কাঁদছ না!(১)

(১) (هَٰذَا الْحَدِيثِ) বলে কুরআন বোঝানো হয়েছে। (কুরতুবী) অর্থ এই যে, কুরআন স্বয়ং তোমাদের সামনে এসে গেছে। এ জন্যেও কি তোমরা আশ্চর্যবোধ করছ, উপহাসের ছলে হাস্য করছ এবং গোনাহ ও ত্রুটির কারণে ক্ৰন্দন করছ না? (মুয়াস্‌সার)

তাফসীরে আহসানুল বায়ান

(৬০) এবং হাসি-ঠাট্টা করছ! ক্রন্দন করছ না?