ওয়া আনতুম ছা-মিদূন।উচ্চারণ
আর গান-বাদ্য করে তা এড়িয়ে যাচ্ছো? ৫৪ তাফহীমুল কুরআন
এবং তোমরা স্পর্ধিত ঔদাসিন্যে লিপ্ত রয়েছ?মুফতী তাকী উসমানী
তোমরাতো উদাসীন,মুজিবুর রহমান
তোমরা ক্রীড়া-কৌতুক করছ,মাওলানা মুহিউদ্দিন খান
তোমরা তো উদাসীন, ইসলামিক ফাউন্ডেশন
আর তোমরা তো গাফিল।আল-বায়ান
বৃথা খেল-তামাশায় সময় ক্ষেপন করছ,তাইসিরুল
আর তোমরা তো হেলাফেলা করছ।মাওলানা জহুরুল হক
৫৪
মূল আয়াতে سَامِدُونَ শব্দ ব্যবহৃত হয়েছে। ভাষাবিদগণ এ শব্দটির দু’টি অর্থ বর্ণনা করেছেন। ইবনে আব্বাস, ইকরিমা এবং আবু উবায়দা নাহবীর মতে سمود অর্থ গান বাদ্য করা। মক্কার কাফেররা কুরআনের আওয়াজকে স্তব্ধ করতে ও মানুষের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দেয়ার জন্য জোরে জোরে গান বাদ্য শুরু করতো। এখানে সেদিকেই ইঙ্গিত দেয়া হয়েছে। ইবনে আব্বাস ও ইকরিমা এর আরেকটি অর্থ বর্ণনা করেছেন। তা হচ্ছেঃ
السمود البرطمة وهى رفع الراس تكبرا , كانوا يمرون على النبى صلى الله عليه وسلم عضابا مبرطمين
“অহংকার ভরে ঘাড় উঁচু বা বাঁকা করা। মক্কার কাফেররা রসূলুল্লাহ্ ﷺ এর পাশ দিয়ে যাওয়ার সময় ক্রোধে ঘাড় উঁচু করে চলে যেতো।”
রাগেব ইস্পাহানী তার ‘মুফরাদাত’ গ্রন্থে এ অর্থটিই গ্রহণ করেছেন। এ অর্থ বিবেচনা করে কাতাদা ছামিদুন سَامِدُونَ শব্দের অর্থ করেছেন গাফিলুন غَافِلُوْن এবং সায়ীদ ইবনে জুবাইর অর্থ করেছেন মু’য়রিদুন مُعْرِضُوْن ।
৬১. আর তোমরা উদাসীন(১),
(১) سمود এর আভিধানিক অর্থ উদাসিনতা, গাফিলতি ও নিশ্চিন্ততা। এর অপর অর্থ গানবাজনা করা। এস্থলে এই অর্থও হতে পারে। মক্কার কাফেররা কুরআনের আওয়াজকে স্তব্ধ করতে ও মানুষের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দেয়ার জন্য জোরে জোরে গান বাদ্য শুরু করতো। এখানে সেদিকেই ইংগিত দেয়া হয়েছে। কাতাদা এর অর্থ করেছেন غَافِلُوْنَ বা উদাসীন। আর সায়ীদ ইবনে জুবাইর অর্থ করেছেন مُعْرِضُوْنَ বা বিমুখ। (কুরতুবী; ফাতহুল কাদীর)
(৬১) তোমরা তো উদাসীন।