وَٱلۡمُؤۡتَفِكَةَ أَهۡوَىٰ

ওয়াল মু’তাফিকাতা আহওয়া-।উচ্চারণ

তিনি উল্টে দেয়া জনপদকেও উঠিয়ে নিক্ষেপ করেছেন। তাফহীমুল কুরআন

যে জনপদসমূহ উল্টে পড়ে গিয়েছিল, #%২৮%# সেগুলোকেও তিনিই তুলে নিক্ষেপ করেছিলেন।মুফতী তাকী উসমানী

উৎপাটিত আবাস ভূমিকে উল্টিয়ে নিক্ষেপ করেছিলেন।মুজিবুর রহমান

তিনিই জনপদকে শুন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন।মাওলানা মুহিউদ্দিন খান

উল্টানো আবাসভ‚মিকে নিক্ষেপ করেছিলেন, ইসলামিক ফাউন্ডেশন

আর তিনি উল্টানো আবাসভূমিকে* নিক্ষেপ করেছিলেন।আল-বায়ান

তিনি (লূত জাতির) উল্টানো আবাস ভূমিকে উঠিয়ে নিক্ষেপ করেছিলেন,তাইসিরুল

আর উলটে ফেলা শহরগুলো -- তিনি ধ্বংস করেছিলেন,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

এর দ্বারা হযরত লুত আলাইহিস সালামকে যে জনপদসমূহে প্রেরণ করা হয়েছিল তার প্রতি ইশারা করা হয়েছে। তাদের উপর্যুপরি পাপাচারের কারণে শেষ পর্যন্ত জনপদগুলিকে আকাশের দিকে তুলে উল্টিয়ে নিক্ষেপ করা হয়েছিল। বিস্তারিত দেখুন সূরা হুদ (১১ : ৭৭-৮২)।

তাফসীরে জাকারিয়া

৫৩. আর তিনি উল্টানো আবাসভূমিকে নিক্ষেপ করেছিলেন(১),

(১) مُؤْتَفِكَةَ এর অর্থ, উল্টোকৃত। লুত আলাইহিস সালাম তাদের প্রতি প্রেরিত হন। অবাধ্যতা ও নির্লজ্জতার শাস্তিস্বরূপ জিবরীল আলাইহিস সালাম তাদের জনপদসমূহ উল্টে দেন। (কুরতুবী)

তাফসীরে আহসানুল বায়ান

(৫৩) তিনি উৎপাটিত (মু’তাফিকা) আবাস ভূমিকে উল্টিয়ে দিয়েছিলেন। (1)

(1) এ থেকে লূত (আঃ)-এর সেই জনপদকে বুঝানো হয়েছে, যা তাদের উপর উল্টে দেওয়া হয়েছিল।