ফাগাশশা-হা-মা-গাশশা-।উচ্চারণ
তারপর ঐগুলোকে আচ্ছাদিত করে দিল তাই যা (তোমরা জানো যে কি) আচ্ছাদিত করেছিলো। ৪৬ তাফহীমুল কুরআন
অতঃপর যে (ভয়াবহ) বস্তু তাকে আচ্ছন্ন করল, তা তাকে আচ্ছন্ন করে ছাড়ল। #%২৯%#মুফতী তাকী উসমানী
ওকে আচ্ছন্ন করল কি সর্বগ্রাসী শাস্তি!মুজিবুর রহমান
অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার।মাওলানা মুহিউদ্দিন খান
একে আচ্ছন্ন করল কী সর্বগ্রাসী শাস্তি! ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর সেটাকে আচ্ছন্ন করেছিল, যা আচ্ছন্ন করার ছিল।আল-বায়ান
অতঃপর তাকে আচ্ছন্ন করল যা তাকে আচ্ছন্ন করেছে।তাইসিরুল
ফলে তাদের তিনি ঢেকে দিয়েছিলেন যা ঢেকে দেয়।মাওলানা জহুরুল হক
৪৬
উল্টিয়ে দেয়া জনপদসমূহ অর্থ লূতের কওমের জনপদসমূহ। আর “আচ্ছন্ন করে দিয়েছিল তাদের ওপর যা কিছু আচ্ছন্ন করে দিয়েছিলো” অর্থ সম্ভবত মরু সাগরের পানি। তাদের জনপদসমূহ মাটিতে ডুবে যাওয়ার পর এ সমুদ্রের পানি তার ওপর ছড়িয়ে পড়েছিলো। আজ পর্যন্ত তা এ অঞ্চল প্লাবিত করে আছে।
অর্থাৎ সে জনপদবাসীদেরকে যে বিভীষিকাময় শাস্তি দান করা হয়েছিল, তা বর্ণনার অতীত। -অনুবাদক
৫৪. অতঃপর সেটাকে আচ্ছন্ন করল যা আচ্ছন্ন করার!(১)
(১) অর্থাৎ আচ্ছন্ন করে নিল জনপদগুলোকে উল্টে দেয়ার পর ৷ তাদের ওপর প্রস্তর বর্ষণ করা হয়েছিল। (কুরতুবী)
(৫৪) তারপর ওকে আচ্ছন্ন করল যা আচ্ছন্ন করার। (1)
(1) অর্থাৎ, তারপর তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়।