ওয়া আন্নাহূহুওয়া আদহাকা ওয়া আবক-।উচ্চারণ
একথা যে, “তিনিই হাসিয়েছেন এবং তিনিই কাঁদিয়েছেন।” ৪০ তাফহীমুল কুরআন
এবং এই যে, তিনিই হাসান ও কাঁদানমুফতী তাকী উসমানী
আর এই যে, তিনিই হাসান, তিনিই কাঁদান।মুজিবুর রহমান
এবং তিনিই হাসান ও কাঁদানমাওলানা মুহিউদ্দিন খান
আর এই যে, তিনিই হাসান, তিনিই কাঁদান, ইসলামিক ফাউন্ডেশন
আর নিশ্চয় তিনিই হাসান এবং তিনিই কাঁদান।আল-বায়ান
আর এই যে, তিনিই হাসান, তিনিই কাঁদান।তাইসিরুল
আর এই যে, তিনিই হাসান আর তিনিই কাঁদান,মাওলানা জহুরুল হক
৪০
অর্থাৎ আনন্দ ও দুঃখের কার্যকারণ তাঁর পক্ষ থেকেই সৃষ্টি হয়ে থাকে। ভাল ও মন্দ ভাগ্যের মূলসূত্র তাঁরই হাতে। কারো ভাগ্যে যদি আরাম ও আনন্দ জুটে থাকে তাহলে তা তাঁর দানেই হয়েছে। আবার কেউ যদি বিপদ-আপদ ও দুঃখ-কষ্টের মুখোমুখি হয়ে থাকে তাও তাঁর ইচ্ছায়ই হয়েছে। এ বিশ্ব-জাহানে এমন আর কোন সত্ত্বা নেই ভাগ্যের ভাঙা গড়ায় যার কোন হাত আছে।
৪৩. আর এই যে, তিনিই হাসান এবং তিনিই কাঁদান(১),
(১) অর্থাৎ কারও আনন্দ অথবা শোক এবং হাসি ও কান্না স্বয়ং তার কিংবা অন্য কারও করায়ত্ত নয়। এগুলো আল্লাহ তা'আলার পক্ষে থেকে আসে। তিনিই কারণ সৃষ্টি করেন এবং তিনিই কারণাদিকে ক্রিয়াশক্তি দান করেন। (ইবন কাসীর; কুরতুবী)
(৪৩) আর এই যে, তিনিই হাসান, তিনিই কাঁদান।