ওয়া আন্না ইলা-রব্বিকাল মুনতাহা-।উচ্চারণ
একথা যে, “শেষ পর্যন্ত তোমার রবের কাছেই পৌঁছতে হবে।” তাফহীমুল কুরআন
এবং এই যে, (সকলের) শেষ গন্তব্য তোমার প্রতিপালকেরই কাছে।মুফতী তাকী উসমানী
আর এই যে, সব কিছুর সমাপ্তিতো তোমার রবের নিকট।মুজিবুর রহমান
তোমার পালনকর্তার কাছে সবকিছুর সমাপ্তি,মাওলানা মুহিউদ্দিন খান
আর এই যে, সমস্ত কিছুর সমাপ্তি তো তোমার প্রতিপালকের নিকট, ইসলামিক ফাউন্ডেশন
আর নিশ্চয় তোমার রবের নিকটই হলো শেষ গন্তব্য।আল-বায়ান
আর এই যে, শেষ গন্তব্য হল তোমার প্রতিপালক পর্যন্ত,তাইসিরুল
আর এই যে, তোমার প্রভুর দিকেই হচ্ছে শেষ-সীমা,মাওলানা জহুরুল হক
৪২. আর এই যে, সবার শেষ গন্তব্য তো আপনার রবের কাছে(১),
(১) উদ্দেশ্য এই যে, অবশেষে সবাইকে আল্লাহ তা'আলার দিকেই ফিরে যেতে হবে। এবং কর্মের হিসার-নিকাশ দিতে হবে। কোন কোন তফসীরবিদ এই বাক্যের অর্থ এরূপ সাব্যস্ত করেছেন যে, মানুষের চিন্তা-ভাবনার গতিধারা আল্লাহ তা’আলার সত্তায় পৌছে নিঃশেষ হয়ে যায়। তাঁর সত্তা ও গুণাবলির স্বরূপ চিন্তাভাবনার মাধ্যমে অর্জন করা যায় না। (ইবন কাসীর; কুরতুবী)
(৪২) আর এই যে, সবকিছুর সমাপ্তি তো তোমার প্রতিপালকের নিকট।