وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ

ওয়ামা-ইয়ানতিকু‘আনিল হাওয়া-।উচ্চারণ

সে নিজের খেয়ালখুশী মতো কথা বলে না। তাফহীমুল কুরআন

সে তার নিজ খেয়াল-খুশী থেকে কিছু বলে না।মুফতী তাকী উসমানী

এবং সে মনগড়া কথাও বলেনা।মুজিবুর রহমান

এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না।মাওলানা মুহিউদ্দিন খান

এবং সে মনগড়া কথাও বলে না। ইসলামিক ফাউন্ডেশন

আর সে মনগড়া কথা বলে না।আল-বায়ান

আর সে মনগড়া কথাও বলে না।তাইসিরুল

আর তিনি ইচ্ছামত কোনো কথা বলেন না।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩. আর তিনি মনগড়া কথা বলেন না।(১)

(১) অর্থাৎ সেসব কথা তার মনগড়া নয় কিংবা তার প্রবৃত্তির কামনা-বাসনা ঐ সবের উৎস নয়। তা আল্লাহর পক্ষ থেকে অহীর মাধ্যমে তার ওপর নাযিল করা হয়েছে এবং হচ্ছে। একইভাবে ইসলামের এ আন্দোলন, তাওহীদের এ শিক্ষা, আখেরাত, হাশর-নাশর এবং কাজকর্মের প্রতিদানের এ খবর মহাবিশ্ব ও মানুষ সম্পর্কে এসব সত্য ও তথ্য এবং পবিত্র জীবন যাপন করার জন্য যেসব নীতিমালা তিনি পেশা করছেন এসবও তার নিজের রচিত দর্শন নয়। (দেখুন, ফাতহুল কাদীর)।

তাফসীরে আহসানুল বায়ান

(৩) এবং সে মনগড়া কথাও বলে না।