আম লাম ইউনাব্বা’ বিমা-ফী সুহুফি মুছা-।উচ্চারণ
তার কাছে কি মূসার সহীফাসমূহের কোন খবর পৌঁছেনি? আর আনুগত্যের পরম পরাকাষ্ঠা দেখিয়েছে ৩৬ তাফহীমুল কুরআন
তাকে কি অবগত করা হয়নি যা আছে মুসার সহীফাসমূহেমুফতী তাকী উসমানী
তাকে কি অবগত করা হয়নি যা আছে মূসার কিতাবে,মুজিবুর রহমান
তাকে কি জানানো হয়নি যা আছে মূসার কিতাবে,মাওলানা মুহিউদ্দিন খান
তাকে কি অবগত করা হয় নাই যা আছে মূসার কিতাবে, ইসলামিক ফাউন্ডেশন
নাকি মূসার কিতাবে যা আছে, সে সম্পর্কে তাকে অবহিত করা হয়নি ?আল-বায়ান
নাকি মূসার কিতাবের তথ্য তার কাছে পৌঁছানো হয়নি,তাইসিরুল
অথবা তাকে কি সংবাদ দেওয়া হয় নি মূসার গ্রন্থে যা আছে সে-সন্বন্ধে,মাওলানা জহুরুল হক
৩৬
হযরত মুসা ও হযরত ইবরাহীম আলাইহিস সালামের সহীফাসমূহে যে শিক্ষা নাযিল করা হয়েছিল তার সংক্ষিপ্তসার এভাবে বর্ণনা করা হচ্ছে। হযরত মূসার সহীফাসমূহ বলতে তো তাওরাতকে বুঝানো হয়েছে। আর হযরত ইবরাহীম আলাইহিস সালামের পবিত্র গ্রন্থসমূহেও তার কোন উল্লেখ দেখা যায় না। কুরআনই একমাত্র গ্রন্থ যার দু’টি স্থানে ইবরাহীমের সহীফার শিক্ষাসমূহের কোন কোন অংশ উদ্ধৃত হয়েছে। তার একটি স্থান হলো এটি এবং অপর স্থানটি হলো সূরা আল আ’লার শেষ কয়েকটি আয়াত।
৩৬. নাকি তাকে জানানো হয়নি যা আছে মূসার সহীফায়,
(৩৬) তাকে কি অবগত করা হয়নি যা আছে মূসার কিতাবে,