أَعِندَهُۥ عِلۡمُ ٱلۡغَيۡبِ فَهُوَ يَرَىٰٓ

আ ‘ইনদাহূ‘ইলমুল গাইবি ফাহুওয়া ইয়ার-।উচ্চারণ

তার কাছে কি গায়েবের জ্ঞান আছে যে সে প্রকৃত ব্যাপারটা দেখতে পাচ্ছে? ৩৫ তাফহীমুল কুরআন

তার কাছে কি অদৃশ্য-জ্ঞান আছে, যা সে দেখতে পাচ্ছে?মুফতী তাকী উসমানী

তার কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে জানবে?মুজিবুর রহমান

তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে, সে দেখে?মাওলানা মুহিউদ্দিন খান

তার কি অদৃশ্যের জ্ঞান আছে যে, সে প্রত্যক্ষ করে ? ইসলামিক ফাউন্ডেশন

তার কাছে কি আছে গায়েবের জ্ঞান যে, সে দেখছে?আল-বায়ান

তার কি অদৃশ্যের জ্ঞান আছে যার কারণে সে দেখতে পায়?তাইসিরুল

তার কাছে কি অদৃশ্য সম্পর্কে জ্ঞান রয়েছে ফলে সে দেখত পাচ্ছে?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩৫

অর্থাৎ সে কি জানতে পেরেছে যে, এ আচরণ তার জন্য সত্যিই কল্যাণকর? সে কি জানতে পেরেছে যে, এভাবে কেউ আখেরাতের আযাব থেকে বাঁচতে পারে?

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩৫. তার কাছে কি গায়েবের জ্ঞান আছে যে, সে প্রত্যক্ষ করে?

তাফসীরে আহসানুল বায়ান

(৩৫) তার কি অদৃশ্যে জ্ঞান আছে যে, সে (সবকিছু) দেখতে পাচ্ছে? (1)

(1) অর্থাৎ, সে কি দেখতে পাচ্ছে যে, আল্লাহর পথে ব্যয় করলে তার ধন-সম্পদ শেষ হয়ে যাবে? না, অদৃশ্যের এই জ্ঞান তার নেই। বরং আল্লাহর পথে ব্যয় করা থেকে বিরত থাকার কারণ কেবলমাত্র কৃপণতা, বিষয়াসক্তি ও পরকালের প্রতি অবিশ্বাস। আর আল্লাহর আনুগত্য থেকে বিমুখতার কারণও এগুলোই।