আলাকুমুযযাকারু ওয়ালাহুল উনছা-।উচ্চারণ
তোমাদের জন্য পুত্র সন্তান আর কন্যা সন্তান কি আল্লাহর জন্য? ১৬ তাফহীমুল কুরআন
তবে কি তোমাদের থাকবে পুত্র সন্তান আর আল্লাহর জন্য কন্যা সন্তান? #%১২%#মুফতী তাকী উসমানী
তাহলে কি পুত্র-সন্তান তোমাদের জন্য এবং কন্যা-সন্তান আল্লাহর জন্য?মুজিবুর রহমান
পুত্র-সন্তান কি তোমাদের জন্যে এবং কন্যা-সন্তান আল্লাহর জন্য?মাওলানা মুহিউদ্দিন খান
তবে কি তোমাদের জন্যে পুত্র সন্তান এবং আল্লাহ্ র জন্যে কন্যা সন্তান ? ইসলামিক ফাউন্ডেশন
তোমাদের জন্য কি পুত্র আর আল্লাহর জন্য কন্যা?আল-বায়ান
কী! তোমাদের জন্য পুত্র সন্তান আর আল্লাহর জন্য কন্যা সন্তান?তাইসিরুল
তোমাদের জন্য পুত্রসন্তান আর তাঁর জন্য কন্যা!মাওলানা জহুরুল হক
১৬
অর্থাৎ এসব দেবীদেরকে তোমরা আল্লাহর কন্যা সন্তান বলে ধরে নিয়েছো। এ অর্থহীন আকীদা-বিশ্বাস গড়ে নেয়ার সময় তোমরা আদৌ এ চিন্তা করনি যে, মেয়ে সন্তান জন্মগ্রহণকে তোমরা নিজেদের জন্য অপমানকর ও লজ্জাকর মনে করে থাকো। তোমরাও চাও যেন তোমরা পুত্র সন্তান লাভ করো। কিন্তু যখন আল্লাহর সন্তান আছে বলে ধরে নাও, তখন তাঁর জন্য কন্যা সন্তান বরাদ্দ করো।
মক্কার মুশরিকগণ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা বলত। তাদের এ বিশ্বাস রদ করে বলা হচ্ছে, তোমরা নিজেদের জন্য তো কন্যা সন্তান পছন্দ কর না, অথচ আল্লাহর জন্য পছন্দ করছ, এটা তোমাদের কেমন বিচার? এটা কী রকমের বণ্টন? নিঃসন্দেহে এটা অতি নিকৃষ্ট বণ্টন।
২১. তবে কি তোমাদের জন্য পুত্ৰ সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান?
(২১) পুত্র-সন্তান কি তোমাদের জন্য এবং কন্যা-সন্তান তাঁর জন্য?(1)
(1) মক্কার মুশরিকরা ফিরিশতাদেরকে আল্লাহর বেটি গণ্য করত। এখানে তারই খন্ডন করা হয়েছে। আরো বিভিন্ন স্থানে এই বিষয়টি উল্লিখিত হয়েছে।