ছু ম্মা দানা-ফাতাদাল্লা-।উচ্চারণ
তারপর কাছে এগিয়ে এলো এবং ওপরে শূন্যে ঝুলে রইলো। তাফহীমুল কুরআন
তারপর সে নিকটে আসল এবং ঝুঁকে গেল।মুফতী তাকী উসমানী
অতঃপর সে তার নিকটবর্তী হল, অতি নিকটবর্তী।মুজিবুর রহমান
অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল।মাওলানা মুহিউদ্দিন খান
এরপর সে তার নিকটবর্তী হল, অতি নিকটবর্তী, ইসলামিক ফাউন্ডেশন
তারপর সে নিকটবর্তী হল, অতঃপর আরো কাছে এল।আল-বায়ান
অতঃপর সে (নবীর) নিকটবর্তী হল, অতঃপর আসলো আরো নিকটে,তাইসিরুল
তারপর তিনি সন্নিকটে এলেন, অতঃপর তিনি অবনত করলেন,মাওলানা জহুরুল হক
৮. তারপর তিনি তার কাছাকাছি হলেন, অতঃপর খুব কাছাকাছি,
(৮) অতঃপর সে তার (রসূল)এর নিকটবর্তী হল, অতি নিকটবর্তী। (1)
(1) অর্থাৎ, অতঃপর যমীনে অবতরণ করলেন এবং ধীরে ধীরে নবী করীম (সাঃ)-এর নিকটবর্তী হলেন।