وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفٗا

ওয়াল মুরছালা- তি ‘উরফা- ।

ভাবো প্রেরিতপুরুষগণের কথা -- একের পর এক,

فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفٗا

ফাল ‘আ- সিফা- তি ‘আসফা- ।

আর ভাবো ঝড়ের মতো আসা দমকা হাওয়ার কথা,

وَٱلنَّـٰشِرَٰتِ نَشۡرٗا

ওয়ান্না- শির- তি নাশর- ।

আর ভাবো যারা ছড়াচ্ছে ছড়ানোর মতো,

فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقٗا

ফালফা- রিক- তি ফারক- ।

তারপর আলাদা করে দেয় আলাদা করণে,

فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا

ফাল মুলকিয়া-তি যিকর- ।

তারপর গেথে দেঁয় স্মারক গ্রন্থ, --

عُذۡرًا أَوۡ نُذۡرًا

‘উযরন আও নুযর- ।

পরিশোধিত করতে অথবা সতর্ক করতে।

إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ

ইন্নামা- তূ‘আদূনা লাওয়া-কি‘।

নিশ্চয় তোমাদের যা ওয়াদা করা হয়েছে তা অবশ্যই ঘটতে যাচ্ছে।

فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ

ফাইযান নুজূমুতুমিছাত।

সুতরাং যখন তারাগুলো ঝিমিয়ে পড়বে।

وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ

ওয়া ইযাছছামাউ ফুরিজাত।

আর যখন আকাশ ভেঙ্গে পড়বে,

وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ

ওয়া ইযাল জিবা-লুনুছিফাত।

আর যখন পাহাড়গুলোকে উড়িয়ে দেওয়া হবে,

وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ

ওয়া ইযাররুছুলুউককিতাত।

আর যখন রসূলগণকে নির্ধারিত সময়ে নিয়ে আসা হবে --

لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ

লিআইয়ি ইয়াওমিন উজ্জিলাত।

কোন সে দিনের জন্য ধার্য রাখা হয়েছে?

لِيَوۡمِ ٱلۡفَصۡلِ

লিইয়াওমিল ফাসল;

ফয়সালার দিনের জন্য।

وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ

ওয়ামাআদর-কা মা- ইয়াওমুল ফাসল।

আর কী তোমাকে বুঝতে দেবে ফয়সালার দিনটি কি?

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন।

ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের জন্য!

أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ

আলাম নুহলিকিল আওওয়ালীন।

আমরা কি পূর্ববর্তীদের নিধন করি নি?

ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ

ছু ম্মা নুতবি‘উহুমুল আ-খিরীন।

তারপর পরবর্তীদেরও আমরা তাদের অনুগমন করাব।

كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ

কাযা-লিকা নাফ‘আলুবিলমুজরিমীন।

এইভাবেই আমরা অপরাধীদের প্রতি আচরণ করে থাকি।

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন।

ধিক সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!

أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٖ مَّهِينٖ

আলাম নাখলুককুম মিম মাইম্মাহীন।

তোমাদের কি আমরা সৃষ্টি করি নি এক তুচ্ছ জলীয় পদার্থ থেকে?

فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ

ফাজা‘আলনা-হু ফী কার-রিম মাকীন।

তারপর আমরা তা স্থাপন করি এক সুরক্ষিত স্থানে, --

إِلَىٰ قَدَرٖ مَّعۡلُومٖ

ইলা- কাদারিমমা‘লূম।

এক অবহিত পরিমাপ পর্যন্ত;

فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ

ফাকাদারনা- ফানি‘মাল ক-দিরূন।

তারপর আমরা বিন্যস্ত করি, সুতরাং কত নিপুণ বিন্যাসকারী আমরা!

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন।

ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!

أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا

আলাম নাজ ‘আলিল আরদা কিফা-তা- ।

আমরা কি পৃথিবীটাকে বানাই নি আধাররূপে --

أَحۡيَآءٗ وَأَمۡوَٰتٗا

আহইয়াআওঁ ওয়া আমওয়া-তা- ।

জীবিত ও মৃত, --

وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٖ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءٗ فُرَاتٗا

ওয়া জা‘আলনা-ফীহা-রওয়া-ছিয়া শা-মিখা-তিওঁ ওয়া আছকাইনা-কুমমাআন ফুরতা- ।

আর তাতেই তো আমরা বানিয়েছি উঁচু পাহাড়-পর্বত, আর তোমাদের পান করতে দিয়েছি সুপেয় পানি?

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন ।

ধিক সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!

ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

ইনতালিকূইলা- মা- কুনতুম বিহী তুকাযযিবূন।

"তোমরা চলো তারই দিকে যাকে তোমরা অস্বীকার করতে, --

ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ

ইনতালিকূইলা-জিলিলন যী ছালা-ছিশু‘আব।

"চলো সেই ছায়ার দিকে যার রয়েছে তিনটি স্তর, --

لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ

লা- জালীলিওঁ ওয়ালা- ইউগনী মিনাল্লাহাব।

"যা ছায়াময় নয় এবং অগ্নিশিখা থেকে রক্ষা করার মতোও নয়।

إِنَّهَا تَرۡمِي بِشَرَرٖ كَٱلۡقَصۡرِ

ইন্নাহা- তারমী বিশাররিন কাল কাসরি।

"নিঃসন্দেহ এটি স্ফুলিঙ্গ তোলে অট্টালিকার আকারে,

كَأَنَّهُۥ جِمَٰلَتٞ صُفۡرٞ

কাআন্নাহূজিমা-লাতুন সুফর।

যেন সেগুলো হলুদবরণ উটের পাল।

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন ।

ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!

هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ

হা-যা- ইয়াওমুলা- ইয়ানতিকূন।

এ হচ্ছে ঐ দিন যেদিন তারা কোনো কথা বলতে পারবে না,

وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ

ওয়ালা- ইউ’যানুলাহুম ফাইয়া‘তাযিরূন।

আর তাদের অনুমতি দেওয়া হবে না যেন তারা অজুহাত দেখাতে পারে।

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন ।

ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখানকারীদের প্রতি!

هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ

হা-যা- ইয়াওমুল ফাসলি জামা‘না-কুম ওয়াল আওওয়ালীন।

এই হচ্ছে ফয়সালা করার দিন, আমরা তোমাদের সমবেত করেছি, আর পূর্ববর্তীদেরও।

فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٞ فَكِيدُونِ

ফাইন ক-না লাকুম কাইদুন ফাকীদূন।

সুতরাং তোমাদের যদি কোনো কলাকৌশল থাকে তাহলে আমার বিরুদ্ধে অপকৌশল চালাও।

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন ।

ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!

إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٖ وَعُيُونٖ

ইন্নাল মুত্তাকীনা ফী জিলালিওঁ ওয়া‘উয়ূন।

নিশ্চয় ধর্মভীরুরা থাকবে স্নিগ্ধছায়ায় ও ফোয়ারাগুলোতে,

وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ

ওয়া ফাওয়া-কিহা মিম্মা- ইয়াশতাহূন।

আর ফলফসলের মধ্যে যা তারা পেতে চায়।

كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ

কুলূওয়াশরবূহানীআম বিমা- কুনতুম তা‘মালূন।

খাও আর পিয়ো মহানন্দে যা তোমরা করে চলেছিলে সেজন্য।

إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ

ইন্না- কাযা-লিকা নাজঝিল মুহছিনীন।

নিঃসন্দেহ এইভাবেই আমরা প্রতিদান দিই সৎকর্মশীলদের।

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন ।

ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!

كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ

কুলূওয়া তামাত্তা‘ঊ কালীলান ইন্নাকুম মুজরিমূন।

খাও-দাও আর ভোগ করে নাও অল্পকালের জন্য -- তোমরা তো অপরাধী!"

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন ।

ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!

وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ

ওয়া ইযা- কীলা লাহুমুরকা‘ঊ লা-ইয়ারকা‘ঊন।

আর যখন তাদের বলা হয় "নত হও", তারা নত হয় না।

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন ।

ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!

فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ

ফাবিআইয়ি হাদীছিম বা‘দাহূইউ’মিনূন।

অতএব এর পরে আর কোন বাণীতে তারা বিশ্বাস করবে?