ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

ইনতালিকূইলা- মা- কুনতুম বিহী তুকাযযিবূন।উচ্চারণ

চলো ১৭ এখন সে জিনিসের কাছে যাকে তোমরা মিথ্যা বলে মনে করতে। তাফহীমুল কুরআন

(তাদেরকে বলা হবে) তোমরা যা অবিশ্বাস করতে, চলো এখন সেই জিনিসের দিকে।মুফতী তাকী উসমানী

তোমরা যাকে অস্বীকার করতে, চল তারই দিকে।মুজিবুর রহমান

চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।মাওলানা মুহিউদ্দিন খান

তোমরা যাকে অস্বীকার করতে, চল তারই দিকে। ইসলামিক ফাউন্ডেশন

(তাদেরকে বলা হবে), তোমরা যা অস্বীকার করতে সেদিকে গমন কর।আল-বায়ান

(তাদেরকে বলা হবে) ‘চলো তার দিকে তোমরা যাকে মিথ্যে ব’লে প্রত্যাখ্যান করতে।তাইসিরুল

"তোমরা চলো তারই দিকে যাকে তোমরা অস্বীকার করতে, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৭

আখেরাতের সপক্ষে প্রমাণাদি পেশ করার পর যখন তা বাস্তবে সংঘটিত হবে তখন সেখানে এসব অস্বীকারকারীদের পরিণাম কি হবে তা বলা হচ্ছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৯. তোমরা যাতে মিথ্যারোপ করতে, চল তারই দিকে।

তাফসীরে আহসানুল বায়ান

(২৯) তোমরা যাকে মিথ্যাজ্ঞান করতে, চল তারই দিকে। (1)

(1) এ কথা ফিরিশতারা জাহান্নামীদেরকে বলবেন।