وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন ।উচ্চারণ

সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। ১৬ তাফহীমুল কুরআন

সে দিন বড় দুর্ভোগ হবে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।মুফতী তাকী উসমানী

সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য।মুজিবুর রহমান

সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।মাওলানা মুহিউদ্দিন খান

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্যে। ইসলামিক ফাউন্ডেশন

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!আল-বায়ান

সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।তাইসিরুল

ধিক সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৬

এখানে এ আয়াতাংশ এ অর্থে বলা হয়েছে যে, যেসব লোক আল্লাহ‌ তাআলার কুদরত ও কর্মকৌশলের এ বিস্ময়কর নমুনা দেখেও আখেরাতের সম্ভাব্যতা ও যৌক্তিকতা অস্বীকার করছে এবং এ দুনিয়ার ধ্বংসের পর আল্লাহ‌ তা’আলা আরো একটি দুনিয়া সৃষ্টি করবেন এবং সেখানে মানুষের কাছ থেকে তার কাজের হিসেব গ্রহণ করবেন এ বিষয়টিকেও যারা মিথ্যা মনে করছে, তারা তাদের এ খামখেয়ালীতে মগ্ন থাকতে চাইলে থাকুক। তাদের ধারণা ও বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত এসব কিছু যেদিন বাস্তব হয়ে দেখা দেবে, সেদিন তারা বুঝতে পারবে যে, এ বোকামীর মাধ্যমে তারা নিজেরাই নিজেদের ধ্বংসের ব্যবস্থা করেছে মাত্র।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৮. সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।(১)

(১) এখানে এ আয়াতাংশ। এ অর্থে বলা হয়েছে যে যেসব লোক আল্লাহ তা'আলার কুদরত ও কর্মকৌশলের এ বিস্ময়কর নমুনা দেখেও আখেরাতের সম্ভাব্যতা ও যৌক্তিকতা অস্বীকার করছে এবং এ দুনিয়ার ধ্বংসের পর আল্লাহ তা'আলা আরো একটি দুনিয়া সৃষ্টি করবেন এবং সেখানে মানুষের কাছ থেকে তার কাজের হিসেব গ্রহণ করবেন এ বিষয়টিকেও যারা মিথ্যা মনে করছে, তারা তাদের এ খামখেয়ালীতে মগ্ন থাকতে চাইলে থাকুক। তাদের ধারণা ও বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত এসব কিছু যেদিন বাস্তব হয়ে দেখা দেবে, সেদিন তারা বুঝতে পারবে যে, এ বোকামির মাধ্যমে তারা নিজেরাই নিজেদের ধ্বংসের ব্যবস্থা করেছে মাত্ৰ।

তাফসীরে আহসানুল বায়ান

(২৮) সেদিন দুর্ভোগ মিথ্যাজ্ঞানকারীদের জন্য।