ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ

ইনতালিকূইলা-জিলিলন যী ছালা-ছিশু‘আব।উচ্চারণ

চলো সে ছায়ার কাছে যার আছে তিনটি শাখা। ১৮ তাফহীমুল কুরআন

চলো তিন শাখাবিশিষ্ট শামিয়ানার দিকে। #%১০%#মুফতী তাকী উসমানী

চল তিন কুন্ডল বিশিষ্ট ছায়ার দিকে।মুজিবুর রহমান

চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে,মাওলানা মুহিউদ্দিন খান

চল তিন শাখাবিশিষ্ট ছায়ার দিকে, ইসলামিক ফাউন্ডেশন

যাও তিন শাখা বিশিষ্ট আগুনের ছায়ায়,আল-বায়ান

‘চলো সেই (ধোঁয়ার) ছায়ার দিকে যার আছে তিনটি শাখা (অর্থাৎ ডানে, বামে, উপরে সব দিক থেকেই ঘিরে ধরবে),তাইসিরুল

"চলো সেই ছায়ার দিকে যার রয়েছে তিনটি স্তর, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৮

এখানে ছায়া অর্থ ধোঁয়ার ছায়া। তিনটি শাখার অর্থ হলো, যখন অনেক বেশী ধোঁয়া উত্থিত হয় তখন তা ওপরে গিয়ে কয়েকটি শাখায় বিভক্ত হয়ে যায়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

এর দ্বারা জাহান্নামের আগুনের ধোঁয়া বোঝানো হয়েছে, তা শামিয়ানার মত উঁচু হবে এবং তিন শাখায় বিভক্ত হয়ে যাবে।

তাফসীরে জাকারিয়া

৩০. চল তিন শাখাবিশিষ্ট আগুনের ছায়ার দিকে,

তাফসীরে আহসানুল বায়ান

(৩০) চল তিন শাখা বিশিষ্ট ছায়ার দিকে। (1)

(1) জাহান্নাম থেকে যে ধোঁয়া বের হবে তা উঁচু হয়ে তিন দিকে ছড়িয়ে যাবে। অর্থাৎ, যেমন দেওয়াল অথবা গাছের ছায়া হয়, যাতে মানুষ শান্তি ও স্বস্তি অনুভব করে, জাহান্নামের এই ধোঁয়া কিন্তু প্রকৃতপক্ষে সে রকম হবে না। এই ধোঁয়ার ছায়ায় জাহান্নামী কোন স্বস্তি লাভ করবে না।