وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন।উচ্চারণ

সেদিন ধ্বংস অপেক্ষা করছে মিথ্যা আরোপকারীদের জন্য। তাফহীমুল কুরআন

সে দিন বড় দুর্ভোগ হবে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।মুফতী তাকী উসমানী

সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য।মুজিবুর রহমান

সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।মাওলানা মুহিউদ্দিন খান

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্যে। ইসলামিক ফাউন্ডেশন

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!আল-বায়ান

সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।তাইসিরুল

ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের জন্য!মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অর্থাৎ সেসব লোকের জন্য যারা সেদিনের আগমনের খবরকে মিথ্যা বলে মনে করেছিল এবং এ ভেবে পৃথিবীতে জীবন যাপন করে চলছিল যে, এমন সময় কখনো আসবে না যখন প্রভুর সামনে হাজির হয়ে নিজের কাজ-কর্মের জন্য জবাবদিহি করতে হবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৫. সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।(১)

(১) ويل দ্বারা উদ্দেশ্য ধ্বংস, দুর্ভোগ। অর্থাৎ কতই না দুর্ভোগ ও ধ্বংস রয়েছে সেসব লোকের জন্য, যারা সেদিনের আগমনের খবরকে মিথ্যা বলে মনে করেছিল। আল্লাহ তাদেরকে শপথ করে বলেছেন, কিন্তু তারা তা বিশ্বাস করে নি। ফলে তারা কঠোর ও কঠিন শাস্তির যোগ্য হয়ে উঠল। (সা’দী)

তাফসীরে আহসানুল বায়ান

(১৫) সেদিন দুর্ভোগ মিথ্যাজ্ঞানকারীদের জন্য। (1)

(1) وَيْلٌ অর্থাৎ, দুর্ভোগ, ধ্বংস। কেউ কেউ বলেন, وَيْلٌ জাহান্নামের একটি উপত্যকার নাম। এই আয়াতটির এই সূরাতে বারবার পুনরাবৃত্তি ঘটেছে। কারণ, প্রত্যেক মিথ্যাবাদীর অপরাধ একে অপর হতে ভিন্ন ধরনের হবে এবং এই হিসাবে আযাবের ধরনও ভিন্ন ভিন্ন হবে। কাজেই এই ‘ওয়াইল’-এরই বিভিন্ন ভাগ রয়েছে, যা ভিন্ন ভিন্ন মিথ্যাবাদীদের জন্য পৃথক পৃথকভাবে বর্ণনা করা হয়েছে। (ফাতহুল ক্বাদীর)