আলাম নুহলিকিল আওওয়ালীন।উচ্চারণ
আমি কি পূর্ববর্তীদের ধ্বংস করিনি? ৮ তাফহীমুল কুরআন
আমি কি পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস করিনি?মুফতী তাকী উসমানী
আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?মুজিবুর রহমান
আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?মাওলানা মুহিউদ্দিন খান
আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করি নাই ? ইসলামিক ফাউন্ডেশন
আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?আল-বায়ান
আমি কি আগেকার লোকেদেরকে ধ্বংস করে দেইনি?তাইসিরুল
আমরা কি পূর্ববর্তীদের নিধন করি নি?মাওলানা জহুরুল হক
৮
এটা আখেরাতের সপক্ষে ঐতিহাসিক প্রমাণ। এর অর্থ হলো, এ দুনিয়াতেই তোমরা নিজেদের ইতিহাসের প্রতি একবার তাকিয়ে দেখো। যেসব জাতি আখেরাতকে অস্বীকার করে এ দুনিয়ার জীবনকেই প্রকৃত জীবন মনে করেছে এবং এ দুনিয়াতে প্রকাশিত ফলাফলকে ভাল ও মন্দের মাপকাঠি ধরে নিয়ে সে অনুসারে নিজেদের নৈতিক আচরণ নিরূপণ করেছে স্থান-কাল নির্বিশেষে তারা সবাই শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে। এটা প্রমাণ করে যে, প্রকৃতপক্ষে আখেরাত এক বাস্তব সত্য। যারা একে উপেক্ষা করে কাজ করে তারা ঠিক তেমনি ক্ষতিগ্রস্ত হয় যেমন ক্ষতিগ্রস্ত হয় সে ব্যক্তি যে চোখ বন্ধ করে বাস্তবকে অস্বীকার করে চলে। (আরো ব্যাখ্যার জন্য দেখুন, তাফহীমুল কুরআন, সূরা ইউনুস, টীকা ১২; আন নামল, টীকা ৮৬; আর রুম, টীকা ৮, সাবা, টীকা২৫।)
১৬. আমরা কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
(১৬) আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?